অনবরত বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্য নগরী, কমলা সতর্কতা জারি মুম্বইয়ে

অনবরত বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্য নগরী, কমলা সতর্কতা জারি মুম্বইয়ে

শুক্রবার সকাল থেকে ক্রমাগত বৃষ্টির ফলে বাণিজ্যনগরী কার্যত জলমগ্ন। মুম্বইয়ের কিছু নীচু এলাকায় জল জমে রয়েছে বলে জানা গিয়েছে। প্রতিবছর বর্ষার বৃষ্টিতে নাকাল হতে হয় মুম্বইবাসীকে, এ বছরও তার ব্যতিক্রম হবে না।

অনবরত বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্য নগরী, কমলা সতর্কতা জারি মুম্বইয়ে


মুম্বইয়ের সিওন ও কুর্লা এলাকায় বাস ও বাইক–স্কুটার নিয়ে যাঁরা বের হন তাঁদের কঠিন সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ জল জমে যাওয়ার কারণে রাস্তা জলের নিচে চলে গিয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করেছে মুম্বইয়ে। স্থানীয় কর্তৃপক্ষকে সব ধরনের পরিস্থিতির জন্য সজাগ থাকতে বলা হয়েছে।

আঞ্চলিক আবহাওয়া বিভাগ বলেছে, '‌মুম্বইয়ের বেশ কিছু এলাকায় জল জমবে। জল সরবরাহ এবং বিদ্যুৎ ইত্যাদির মতো পৌর পরিষেবাগুলি কিছুক্ষণের জন্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুম্বইয়ের বৃষ্টি শহরের ব্যস্ত রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি করে। ভারী বৃষ্টিপাত প্রধান প্রধান রাস্তা ও লোকাল ট্রেন পরিবেষায় প্রভাব ফেলবে।’‌ এছাড়াও ভারী বৃষ্টির কারণে শহরের পুরনো বাড়ি ভেঙে পড়ার ও গাছ ভেঙে পড়ার সম্ভাবনাও রয়েছে।’‌ এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে মুম্বইবাসীকে ঘর থেকে বেড়োতে বারণ করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের বুলেটিনে জানা গিয়েছে যে মুম্বই ও শহরতলিতে টানা তিনঘণ্টা ধরে বৃষ্টিপাত হয়েছে। কোলাবায় রেকর্ড ৫৭.‌৭ মিমি ও সান্তাক্রুজে ১১.‌৪ মিমি বৃষ্টি হয়েছে। শহরেলকডাউন চলার দরুণ মানুষ দরকার ছাড়া এমনিতেই বাড়ির বাইরে বেরোচ্ছেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+