গণধর্ষিতা ১৫ বছরের কিশোরী, ধর্ষণের ভিডিও ভাইরাল হোয়াটসঅ্যাপে
মুম্বই, ২৭ নভেম্বর : বন্ধুদের হাতে গণধর্ষিতা হতে হল এক ১৫ বছরের কিশোরীকে। ধর্ষণে অভিযুক্ত চার কিশোরও নির্যাতিতা কিশোরীরই বয়সী। [৬ বছর ধরে মেয়েকে লাগাতার ধর্ষণ বাবার]
ভয়াবহ এই ঘটনা ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই গোটা ঘটনার ভিডিও তোলা হয়েছিল। এই ধর্ষণের কথা প্রকাশ করা যাবে না। এই বলে সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতা কিশোরীকে শাঁসানি দেওয়া হয়। [বাবার হাতে ধর্ষিতা হয়ে গর্ভবতী ১৬ বছরের কিশোরী]

জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যেই এক কিশোর ভুলবশতঃ স্যোশাল নেটওয়ার্কিং অ্যাপস হোয়াটসঅ্যাপ থেকে তা অন্য বন্ধুকে পাঠিয়ে দেয়। এরপরই ভাইরাল হয়ে ওঠে ভিডিওটি। [দিদি ও বোনকে ধর্ষণে সিলমোহর পঞ্চায়েতের]
ঘটনাটি জানাজানি হওয়ার পরই অভিযুক্ত চার কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, পড়াশোনার জন্য কিশোরীকে ডেকেছিল এক বন্ধু। পরে সকলে মিলে তাকে ধর্ষণ করে। [নিজে এইডস রোগী জেনেও ১২ বছরের মেয়েকে ধর্ষণ বাবার]
পুলিশ সূত্রে খবর, গত ২ নভেম্বর ঘটনাটি ঘটে। লজ্জা ও ভয়ে পরিবারের কাউকে কিছু জানায়নি নিগৃহীতা কিশোরী। বাড়িতে সে এক দিদি, পিসি ও ঠাকুমার সঙ্গে থাকত। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কিশোরীর পিতা প্রয়াত হয়েছেন ও মা কর্মসূত্রে বিদেশে থাকেন। [২৯ ঘণ্টা ধরে স্বামী ধর্ষণে অভিযুক্ত স্ত্রী!]
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications