সংশোধিত নাগরিকত্ব আইন বাতিল করার প্রশ্নই ওঠে না, জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি
নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ কোনও দিনই প্রত্যাহার করা হবে না। এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। পাশাপাশি তিনি দেশের মুসলিমদের আস্বস্তও করেন যে এই আইনের জেরে তাদের উপর কোনও প্রভাব পড়বে না। কোনও ভারতীয় মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য এই আইন নয়।

'এই আইন কোনও দিন বাতিল করা হবে না'
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, 'যারা ভোট পাওয়ার স্বাার্থে অযথা মানুষকে ভুল বুঝিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে, আমি তাদের সাফ ভাষআয় জানিয়ে দিতে চাই যে এই আইন কোনও দিন বাতিল করা হবে না। বিজেপি সকলকে অন্তুরভুক্ত করে একটি সমাজ গড়ে তুলতে চায়। ভারতীয় মুসলিমরা এই আইনের জেরে কোনও দিনই বিপদে পড়বেন না।'

'গত ৫ বছরে ৫০০ জনেরও বেশি মুসলিমকে ভারত নাগরিকত্ব দিয়েছে'
নাকভি আরও বলেন, 'সংসদে এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন। যে এই আইনটি ভারতীয়দের জন্যেই নয়। ১৯৫৫ সালের নাগিকত্ব আইনের অন্তর্গত নিয়ম মেনে যে কেউ ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন। গত ৫-৬ বছরে ৫০০ জনেরও বেশি মুসলিমকে ভারত নাগরিকত্ব প্রদান করেছে। মুসলিমরা চাইলে এখনও এদেশের নাগরিকত্ব পেতে পারেন। তার জন্য আইন রয়েছে। সিএএ-র কারণে সেগুলির কোনওটাই ব্যহত হবে না।'

আইন নিয়ে মুসলিমদের অভয় দিতে সম্মেলন
এদিকে জানা গিয়েছে যে আগামী বছরের শুরুতেই জাতীয় স্তরের এক সম্মেলন করে দেশের মুসলিমদের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বিজেপি। সূত্রের খবর, দেশে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে চলতে থাকা বিক্ষোভ বিরোধিতা রুখতে এই পদক্ষেপ নেবে বিজেপি। বিজেপির অভিযোগ, বিরোধীরা সিএএ নিয়ে দেশের মুসলিমদের ভুল বোঝাচ্ছে। সেই বিষয়টাকে ঠিক করতেই এই সম্মেলন করবে বিজেপি।

বিজেপি পরবর্তী পরিকল্পনা নিয়ে বৈঠকে বসে
সূত্রের খবর, বিজেপি নেতা তথা কেন্দ্রের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি শুক্রবার এই বিষয়ে একটি বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ঘায়রুল হাসান রিজভি ছাড়াও বিজেপির আবদুল রশিদ আনসারি সহ বেশ কয়েকজন মুসলিম নেতারা। আমাগী মাসে হতে চলা সিএএ সচেতনতা সম্মেলনের রূপরেখা ঠিক করতেই এই বৈঠক ডাকা হয় বলে জানা গিয়েছে।

'নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা'
তারা জানাচ্ছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিরোধী দলগুলি যেই অপপ্রচার চালাচ্ছে তা রুখতে হবে। পাশাপাশি দেশের মুসলিম সমাজের মনে বিরোধীরা জাতীয় নাগরিক পঞ্জি ও জাতীয় জনসংখ্যা পঞ্জি নিয়েও ভয়ের সঞ্চার করেছে। সেই ভয় দূর করতেই এই সম্মেলন করা হবে। এছাড়া নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে দেশব্যপী প্রচারও চালাবে বিজেপি। সেখানও আইনিটি মানুষদের বোঝানো হবে বলে জানা গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications