রাবণ সেজে মুকুট পরে দিল্লির রাস্তায় বাইক নিয়ে ঘুরে জরিমানা এই জনপ্রিয় অভিনেতার
রামলীলা শো-এ রাবণ সেজেছেন বিখ্যাত বলিউড অভিনেতা মুকেশ ঋষি। সেই বেশে দিল্লির রাস্তায় ঘুরে বেরিয়ে পুলিশে কোপে পড়লেন তিনি।
রামলীলা প্রোডাকশন হাউসের হয়ে এবছর লালকেল্লায় রামলীলা শো-এ রাবণ সেজেছেন বিখ্যাত বলিউড অভিনেতা মুকেশ ঋষি। সেই বেশে দিল্লির রাস্তায় ঘুরে বেরিয়ে পুলিশে কোপে পড়লেন তিনি।

রাবণ বেশে হেলমেটের জায়গায় মুকুট পরে হার্লে ডেভিডসন বাইক চেপে দিল্লির রাস্তায় ঘুরে বেরিয়েছেন মুকেশ। যে ছবি সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে।
#Delhi : Actor #MukeshRishi who is playing role of #Ravan in LuvKush #RamLeela today rides a @HarleyIndia bike in #Delhi pic.twitter.com/1cMB2CrjQC
— Ravish Pal Singh (@ReporterRavish) September 28, 2017
এদিন লালকেল্লায় রামলীলা প্রদর্শিত হয়। তার আগে রাবণের বেশে ইন্ডিয়া গেটের আশেপাশে মুকেশ ঘুরে বেরিয়েছেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তা দেখতে পেয়েই প্রশাসনের তরফে মুকেশকে সমন পাঠানো হয়। এরপরে তিনি দিল্লি পুলিশের হেড কোয়ার্টারে গিয়ে জরিমানা দিয়ে আসেন।












Click it and Unblock the Notifications