মুঘল আর ব্রিটিশদের ইতিহাস পড়ানো বন্ধ করার দাবি বিজেপি বিধায়কের
মুঘল আর ব্রিটিশ শাসনের ইতিহাস পাঠ্য থেকে বাদ দেওয়ার দাবি জানালেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। এই দাবির পিছনে তাঁর যুক্তি ইতিহাসের এই দুটি অংশ ভারতীয়দের দাসত্বের কথা স্মরণ করিয়ে দেয়।
মুঘল আর ব্রিটিশ শাসনের ইতিহাস পাঠ্য থেকে বাদ দেওয়ার দাবি জানালেন বিতর্কিত বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। এই দাবির পিছনে তাঁর যুক্তি ইতিহাসের এই দুটি অংশ ভারতীয়দের দাসত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তার পরিবর্তে শিবাজি, মহারাণা প্রতাপ, শ্রীরাম, শ্রীকৃষ্ণ , কেবি হেগডেওয়ার এবং আরএসএসের প্রতিষ্ঠার ইতিহাস পড়ানো উচিত বলে গাবি করেছেন তিনি।

মুঘল ও ব্রিটিশ শাসনের ইতিহাস বাদ দেওয়ার দাবি
স্কুলের পাঠ্য থেকে বাদ দেওয়া হোক মুঘল ও ব্রিটিশ শাসনের ইতিহাস। এমনই দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁর দাবি এই দুই বিদেশি সাম্রাজ্যের ইতিহাস পড়ুয়াদের কাছে ভারতের দাসত্বের কথা তুলে ধরে। কিশোর মনে বিরূপ প্রভাব পড়ে তার। তার চেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে এগুলো পড়ানো উচিত বলে দাবি করেছেন তিনি।

পাঠ্যে সঙ্ঘ প্রতিষ্ঠার ইতিহাস পড়ানোর দাবি
প্রাথমিক পর্যায়ে স্কুলের পাঠ্য শিবাজি, রাণা প্রতাপ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম সম্পর্কে পড়ানোর পাশাপাশি আরএসএসের প্রতিষ্ঠার ইতিহাসও পড়ানো উচিত বলে দাবি করেছেন বিজেিপ বিধায়ক। তাঁর দাবি এতে পড়ুয়াদের মধ্যে জীবন বোধ তৈরি হবে। তৈরি হবে দেশাত্মবোধ।

উদ্ধব ঠাকরে রাষ্ট্রভক্ত
মহারাষ্ট্র বিধানসভা ভোটে বিজেপি -শিবসেনার দ্বন্দ্ব প্রসঙ্গে বিজেপি বিধায়ক দাবি করেছেন উদ্ধব ঠাকরে রাষ্ট্রভক্ত। তাই তাঁকে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। যদিও এই প্রথম বিতর্কিত মন্তব্য করছেন না তিনি। এর আগে চিকিৎসকদের রাক্ষস এবং সাংবাদিকদের দালাল বলেও কটাক্ষ করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications