মধ্যপ্রদেশে কৃষকদের উপর গুলি! কেন তৈরি হল এমন পরিস্থিতি
ঋণ মকুব সহ অন্যান্য দাবিতে বিক্ষোভরত কৃষকদের ওপর পুলিশের গুলিতে মৃত্যু হল তিনজনের। মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার এই ঘটনার আঁচ ছড়িয়ে পড়েছে পাশের রতলাম ও নিমচ শহরেও। সাময়িকভাবে বন্ধ ইন্টারনেট পরিষেবা।
বিজেপি-র রাজত্বেই পুলিশের গুলিতে মৃত্যু হল কৃষকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের মন্দসৌর জেলায়। গত কয়েকদিন ধরেই ঋণ মকুব ও ফসলের ন্যুনতম মূল্যের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। মঙ্গলবার সকালে সেই বিক্ষোভ চরম আকার নেয়। বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও ধ্বস্তাধস্তি শুরু হয় কৃষকদের।
পরিস্থিতি চরমে উঠলে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় তিনজনের। দু'পক্ষের সংঘর্ষে আহত চারজনেরও বেশি। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা।

এমনকী পাশের রতলাম ও নিমচ জেলাতেও ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন কৃষকরা। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আশ্বাস পেয়ে মধ্য প্রদেশ কিষান সেনা ও ভারতীয় কিষান সংঘের মত কৃষক সংগঠনগুলি বিক্ষোভ তুলে নিলেও অন্যান্য কৃষকরা আন্দোলনের পথ থেকে সরে আসেননি।
এদিকে এই ঘটনার জেরে মন্দসৌর, রতলাম, নিমচের মত বেশ কয়েকটি শহরে আপাততভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।বিক্ষোভ যাতে আরও ছড়াতে না পারে, তারজন্য বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে এদিনই মহারাষ্ট্রের নাসিকেও ব্যাপক বিক্ষোভ দেখান কৃষকরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications