Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

MP Election Results 2023: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন? দৌড়ে কোন কোন নেতার নাম এগিয়ে

MP Election Results 2023: তিন ডিসেম্বর গণনার দিন দুপুরেই পরিষ্কার হয়ে গিয়েছিল মধ্যপ্রদেশে বড় ব্যবধানে জিততে চলেছে বিজেপি। তারপর থেকে তিন দিন অতিক্রান্ত। এখনও মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। তবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীদের কয়েকজনের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার কাউকেই সামনে রেখে মধ্যপ্রদেশের নির্বাচনী ময়দানে নামেনি। যে কারণে শিবরাজ সিং চৌহানের জায়গায় নতুন মুখ নিয়ে আলোচনা চলছে। আবার শিবরাজ সিংয়ের জনপ্রিয়তা ভাবাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন

শিবরাজ সিং চৌহা়ন
এবারও মুখ্যমন্ত্রী পদের দাবিদার শিবরাজ সিং চৌহান। রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ অনুযায়ী, মহিলাদের মধ্যে তাঁর জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি রাজ্যে ওবিসিদের সব থেকে বড় মুখ তিনি। শিবরাজ সিংয়ের সময় সুশাসনের কথাও বলছেন কেউ কেউ। তবে তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবও এগিয়ে রাখছে। কেননা সামনেই রয়েছে ২০২৪-এর লোকসভা নির্বাচন। কেননা রাজ্যে রয়েছে ২৯ টি লোকসভা আসন।

উল্লেখযোগ্য ঘটনা হল, শিবরাজ সিং চৌহান জয়ের পরে দিল্লিতে যাননি। তিনি বুধবার গিয়েছেন ছিন্দওয়াড়ায়। তিনি এখন থেকেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করে দিয়েছেন।

রীতি পাঠক
একদিকে শিবরাজ সিং চৌহান যেমন মহিলাদের মধ্যে জনপ্রিয়, ঠিক তেমনই এবার মহিলারা মধ্যপ্রদেশে বিজেপিকে ক্ষমতায় আনতে বিশেষভাবে সাহায্য করেছেন। যে কারণে এবার মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব মহিলা বিধায়কের হাতে তুলে দেওয়া হতে পারে। সেব্যাপারে এগিয়ে রয়েছেন রীতি পাঠক। মধ্যপ্রদেশে এবারের নির্বাচনে যে সাত সাংসদ প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদের মধ্যে এই মহিলা নেত্রীও রয়েছেন।

প্রহ্লাদ সিং প্যাটেল
বিজেপি যদি দ্বিতীয় কোনও ওবিসিকে মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রীর পদে এগিয়ে দেয়, তাহলে তিনি হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। বিজেপির এই নেতা অঘোষিতভাবে নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছিলেন। তবে তিনি জয়ের জন্য কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদীকেই।

কৈলাশ বিজয়বর্গীয়
সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে পরের নামটি হতে পারে কৈলাশ বিজয়বর্গীয়। তিনি গত দুদিন ধরে দিল্লিতে রয়েছেন। দলের সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। তিনিও বলেছেন রাজ্যের কোনও নেতা নয়, মোদীর জাদুতেই মধ্যপ্রদেশে জয় পেয়েছে বিজেপি।

আলোচিত নামগুলি ছাড়াও মুখ্যমন্ত্রীর চেয়ারে কোনও অনামী নেতাকেও বসাতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনও বাকি রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+