MP Assembly Elections 2023: ফলাফল ঠিক করবে BSP! মধ্যপ্রদেশে কতগুলি আসনে প্রত্যক্ষ প্রভাব ও নির্বাচনী ইতিহাস
অন্যবারের মতো এবারই মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে বহুজন সমাজপার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। উত্তর প্রদেশের সীমান্তবর্তী প্রায় বহু আসনে বিএসপির সরাসরি প্রভাব থাকার সম্ভাবনা এবার। সেই কারণে বিজেপি ও কংগ্রেস উভয়েই বিএসপিকে তাদের পক্ষে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অন্যদিকে বিএসপিও দুইদলের বিদ্রোহীদের আকর্ষণ করার চেষ্টা করছে। সাধারণভাবে মধ্যপ্রদেশের আসনগুলিতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তারই মধ্যে উত্তর প্রদেশের সীমান্তবর্তী বিধানসভা কেন্দ্রগুলিতে বিএসপির উল্লেখযোগ্য প্রভাব রয়েছে।

মধ্যপ্রদেশের যে এলাকাগুলি উত্তর প্রদেশের সীমান্তের সঙ্গে যুক্ত যেমন গোয়ালিয়র, চম্বল, বিন্ধ্য এবং বুন্দেলখণ্ড রয়েছে এই তালিকায়। এই এলাকায় প্রায় তিন ডজন আসন রয়েছে। এইসব আসনে কংগ্রেস ও বিজেপির মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কিন্তু বহুজন সমাজপার্টির প্রাপ্ত ভোট সরাসরি ফলাফলকে প্রভাবিত করে।
গত বিধানসভা নির্বাচনগুলির দিকে তাকালে এটা স্পষ্ট যে যখনই বহুজন সমাজপার্টির ভোটব্যাঙ্ক বেড়েছে, কংগ্রেসের ক্ষতি হয়েছে, বিজেপি লাভবান হয়েছে। অন্যদিকে যখনই বিএসপির ভোটব্যাঙ্ক কমেছে কংগ্রেস লাভবান হয়েছে।
২০০৮ সালের নির্বাচনের কথা ধরলে, বিএসপি ৯ শতাংশের বেশি ভোট পাওয়া বিজেপি এগিয়ে ছিল। ২০১৩ সালে বিএসপি ৬ শতাংশের বেশি ভোট পাওয়ায় বিজেপি এগিয়ে ছিল। ২০১৮ সালে বিএসপির প্রাপ্ত ভোট ৫ শতাংশের নিচে নামতেই কংগ্রেস এগিয়ে যায়।
যেহেতু উত্তর প্রদেশের সীমান্তবর্তী তিনডজন আসন মধ্যপ্রদেশের নির্বাচনে প্রভাব ফেলে, তাই কংগ্রেস ও বিজেপির নজর রয়েছে বিএসপির দিকে। অন্যদিকে বিএসপি উভয়দলের বিদ্রোহীদের নিজেদের দিকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মধ্যপ্রদেশে তফশিলি জাতি সম্প্রদায়ের ভোট প্রায় ১৫.৫ শতাংশ আর রাজ্যের ৩৫ টি আসন এই সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। । ২০১৮ সালে এই আসনগুলির মধ্যে কংগ্রেস ১৮ টি এবং বিজেপি ১৭টিতে জয়লাভ করে।
মধ্যপ্রদেশের নির্বাচনী ইতিহাস থেকে স্পষ্ট উত্তর প্রদেশের সীমান্তবর্তী এলাকায় বিএসপির ভোট বৃদ্ধি হলে সরাসরি তা ফলাফলে প্রভাব পড়ে। এবার তারা গাংপার সঙ্গে জোট করেছে। যার জেরে বিএসপির ভোট ব্যাঙ্ক বৃদ্ধি হয়ে নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications