মহামারীর মাঝেই দুর্নীতির পাহাড়! কেন্দ্রের কাছে জমা করোনা সংক্রান্ত ৪০ হাজারের বেশি অভিযোগ
মহামারীর মাঝেই দুর্নীতির পাহাড়! কেন্দ্রের কাছে জমা করোনা সংক্রান্ত ৪০ হাজারের বেশি অভিযোগ
ইতিমধ্যেই একটি সাম্প্রতিক সমীক্ষায় সমগ্র এশিয়ার মধ্যে সর্বাধিক 'ঘুঁষখোর’ হিসাবে ভারতীয়দের নামই শীর্ষে উঠে এসেছে। এমতাবস্থায় এবার পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠে এল করোনাকালেই। সূত্রের খবর, গত কয়েক মাসে কেন্দ্রের কাছে করোনা সংক্রান্ত প্রায় ৪০ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে। এই বিশালকার অভিযোগের বহর দেখে বর্তমানে হতবাক হয়ে যাচ্ছেন প্রায় সকলেই।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারী সম্পর্কিত যে কোনও অভিযোগ দ্রুততার সাথে সমাধানের জন্য গত এপ্রিল থেকেই সরকার একটি পৃথক পোর্টাল গঠন করে। যেখানে এখনও পর্যন্ত ১ লক্ষ ৬৭ হাজারের বেশি অভিযোগ জমা পড়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে দেড় লক্ষ অভিযোগই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে খবর। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগের হাত ধরেই এতদিন এই কাজ চলছিল বলা জানা গিয়েছে। তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েই এতদিন করোনা সংক্রান্ত অভিযোগ জানাতে পারতেন সাধারণ মানুষ।
এদিকে এই বিশাল সংখ্যক অভিযোগের মধ্যে প্রায় ৪০ হাজারের বেশি অভিযোগ শুধুমাত্র করোনা সংক্রাম্ত দুর্নীতি নিয়ে জানানো হয়েছে বলে খবর। যার মধ্যে হাসপাতালে অপ্রতুল সুযোগ-সুবিধা, পিএম কেয়ার্স তহবিলে অনুদান দেওয়ার ক্ষেত্রে সমস্যা, বিদেশ থেকে উদ্ধারের আবেদন, লকডাউনকালীন সময়ে হেনস্থা, কোয়ারেন্টাইন সম্পর্কিত সমস্যা, এমনকী করোনা পরীক্ষা নিয়েও দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে বলে জানা যাচ্ছে। সম্পর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মতো করোনা সংক্রান্ত অভিযোগ সম্পর্কে বিশদ বিবরণ চাইলে এই তথ্য প্রকাশ্যে এসে যায় বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications