Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হাওয়াই চটি পড়ে ভুলেও বাইক চালাবেন না! Motor Vehicle Act না জানলে এখনই পড়ুন

Bike Riding Wearing Slippers: বাইক কিংবা গাড়ি চালানোর ক্ষেত্রে কয়েকটা বিষয়কে মাথায় রাখতে হয়! ২০১৯ সালে মোটর ভেইক্যাল অ্যাক্টে (Motor Vehicle Act) বেশ কিছু রদবদল করা হয়েছে সরকারের তরফে।

এই অবস্থায় বেশ কিছু নিয়মকে যথেষ্ট গুরুত্ব দিয়েই মেনে চলতে হয়। যেমন হেলমেট! বাইক (Bike) চালানোর সময় বাইক আরোহী এবং পিছনে বসে থাকা সহযাত্রীর মাথাতেও হেলমেট (Helmet) থাকাটা বাধ্যতামূলক। আর তা না থাকলে মোটা অঙ্কের ফাইন দিতে হতে পারে।

image of Motor Vehicle

বাইক চালাতে আবার ড্রেসকোড!

অন্যদিকে মোটর ভেইক্যাল অ্যাক্টে অনুযায়ী মানতে হয় ড্রেসকোডও। অবাক হচ্ছেন! বাইক চালাতে আবার ড্রেসকোড। বিভিন্ন সময় দেখা যায় বাইক চালানোর সময় অনেকেই চটি কিংবা স্লিপার (Slippers) পড়েছেন। কিন্তু জানেন কি কত বড় বেআইনি কাজ করছেন!! এজন্যে বড় অঙ্কের জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। ফলে মোটা অঙ্কের জরিমানা এড়াতে অবশ্যই এই ড্রেস কোড মেনেই বাইক চালানোর কথা বলছেন বিশেষজ্ঞরা।

কি বলছে Motor Vehicle Act ?

মোটর ভেইক্যাল অ্যাক্ট অনুযায়ী, বাইক (Bike) চালানোর সময় রাইডার কখনই চটি কিংবা স্লিপার (Slippers) পড়তে পারবেন না। নির্দিষ্ট পোশাক পড়েই চালাতে হবে বাইক। অর্থাৎ সম্পূর্ণ ভাবে পা বন্ধ জুতো পড়েই বাইক চালাতে হবে বলে জানাচ্ছে আইন। আর এই নিয়ম যদি না মানা হয় তাহলে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এমনটাই জি-বিজের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এমনকি মোটর ভেইক্যাল অ্যাক্টে বাইকের পিছনে থাকা সওয়ারি ড্রেসকোড কি হবে তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর তা না মানা হলে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

image of Motor Vehicle

বাইক কিংবা গাড়ি চালানোর সময় ফোন দেখছেন?

বাইক কিংবা গাড়ি চালানোর সময় অনেককেই মোবাইল দেখতে কিংবা কথা বলতে দেখা যায়! আর তা কত বড় ভুল করছে জানেন? এজন্যে মোটর ভেইক্যাল অ্যাক্ট অনুযায়ী বড় অঙ্কের জরিমানা পুলিশ করতে পারে। তবে Navigation-এর জন্যে মোবাইল যদি ব্যবহার করা হয় তাহলে তা করার অনুমতি দেওয়া রয়েছে। ফলে গাড়ি কিংবা বাইক চালানোর সময় মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকারও কথা বলা হয়েছে।

পাশাপাশি চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট খুবই গুরুত্বপূর্ণ। নয়া নিয়ম বলছে, শুধু সামনে দুজনে নয়, পিছনে থাকা ব্যক্তিদেরও সিট বেল্ট ব্যবহার করতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+