নামিবিয়ার পর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে ১০০ টি চিতা! ফেব্রুয়ারিতেই আসবে ১২টি
চিতা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোদী সরকারের। ভারতের জঙ্গলে দেখা মিলে আরও চিতার
চিতা আনার ক্ষেত্রে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ! ভারতকে আরও ১০০ টি চিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa)। ইতিমধ্যে এই বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে বলেও জানা যাচ্ছে। পরিবেশমন্ত্রক বলছে, গত বছর সেপ্টেম্বর মাসে নামিবিয়া থেকে আটটি চিতা ভারতে আসে। যা নিয়ে কম উত্তেজনা হয়নি!
বিশেষ করে দীর্ঘ বছর পর ভারতের মাটিতে চিতার গর্জন অন্য অনুভূতি এনেছে। আর এর মধ্যেই আরও ১২ টি চিতা ভারতে আসতে চলেছে বলেই জানাচ্ছে পরিবেশমন্ত্রক। ফেব্রুয়ারি মাসেই সেগুলি চলে আসবে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে পরিবেশ মন্ত্রক আরও জানাচ্ছে, আগামী ৮ থেকে ১০ বছরের মধ্যে প্রত্যেক বছর ১২ টি করে চিতা পাঠানোর সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা নিয়েছে।

চিতার অন্যতম গড় ছিল ভারত
একটা সময় এশিয়াটিক চিতার অন্যতম গড় ছিল ভারত। কিন্তু ১৯৫২ সালে ভারত থেকে চিতার বিলুপ্ত হয়ে যাওয়া নিয়ে বড় ঘোষণা করা হয়। তবে ভারত থেকে চিতা বিলুপ্ত হওয়ার ক্ষেত্রে শিকারকেই বড় কারণ বলে মনে করা হয়। একটা রাজারা চিতার শিকার করতেন। এরপর চামড়া চোরাচালানের জন্যেও চিতা চোরাকারবারিদের শিকার হত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় সুপ্রিম কোর্টের একটি নির্দেশ ভারতের মাটিতে ফের একবার চিতা আনার বিষয়ে গুরুত্বপূর্ণ। আফ্রিকার চিতা গুরুত্বপূর্ণ নির্দেশ শোনায় শীর্ষ আদালত। আর এরপরেই এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা
তবে দক্ষিণ আফ্রিকা থেকে চিতা আনা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা চলছিল। অগস্ট মাসেই ভারতে প্রথম চিতা নিয়ে আসার ক্ষেত্রে প্রথম উদ্যোগ নেওয়া হয়। চিতাদের ইতিমধ্যে কোয়ারেন্টাইনে রাখাও হয়েছে। তবে গোটা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের এক পশু চিকিৎসক বলছেন, চিতাগুলি এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছে। এবং সবগুলি ঠিক আছে। ফলে ফেব্রুয়ারি মাসেই প্রথম চিতার ব্যাচ ভারতে চলে আসবে বলে মনে করছেন ওই চিকিৎসক।

সবগুলি চিতাই ভালো আছে বলে জানা যাচ্ছে।
ওই পশু চিকিৎসক জানাচ্ছেন, গভীর জঙ্গলে বসবাসকারী প্রাণীর প্রথম আন্তঃমহাদেশীয় স্থানান্তর হতে চলেছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, নামিবিয়া থেকে আনা চিতা গুলি নয়া দিল্লি থেকে ৩২০ কিলোমিটার দূরে কুনো ন্যাশানাল পার্কে ছাড়া হয়েছে। প্রথম প্রায় কয়েকমাস চিতাগুলি পর্যবেক্ষণে রাখা হয়েছিল। মূলত পরিবেশের যাতে মানিয়ে নিতে পারে সেজন্যেই এই সিদ্ধান্ত ছিল। আপাতত সেগুলিতে জঙ্গলে ছাড়া হয়েছে। সবগুলি চিতাই ভালো আছে বলে জানা যাচ্ছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications