বেঙ্গালুরু: প্রকাশ্যে মহিলার শ্লীলতাহানি, পথচারীরা নীরব দর্শক, ধরা পড়ল ভিডিও ফুটেজ
মহিলাদের জন্য যে এ শহর ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে তার আরও এক গায়ে কাঁটা দেওয়া প্রমাণ হল এই ভিডিও। বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরে নববর্ষের রাতে প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা।
বেঙ্গালুরু, ৪ জানুয়ারি : মহিলাদের জন্য যে এ শহর ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে তার আরও এক গায়ে কাঁটা দেওয়া প্রমাণ হল এই ভিডিও। বাড়ি থেকে মাত্র ৫০ মিটার দূরে নববর্ষের রাতে প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার হলেন এক মহিলা। লোকে যাতায়াতের পথে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে কিন্তু কারোর মুখে প্রতিবাদ নেই।[বেঙ্গালুরু গণ শ্লীলতাহানি : পুলিশের হাতে এল 'বিশ্বাসযোগ্য' তথ্যপ্রমাণ, এফআইআর দায়ের]
ঘটনাটি ঘটেছে পূর্ব বেঙ্গালুরুর কাম্মানাহল্লির ৫ মেন রোডে। রবিবার রাত ২ টো ৩০ মিনিট নাগাদ রাস্তার সিসিটিভি ক্যামেরায় এই ফুটেজ ধরা পরে। মহিলা অটোরিক্সা থেকে নেমে বাড়ির দিতে হাঁটতে শুরু করলে ২ ব্যাক্তি বাইকে করে এসে মহিলার রাস্তা আটকায়। একজন বাইকেই বসেছিল। অন্যজন বাইক থেকে নেমে ওই মহিলাকে জাপটে ধরে।[বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে 'গণ শ্লীলতাহানি' নিয়ে একথা বলতে পারলেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী?]

মহিলা নিজেকে বাঁচাতে প্রতিরোধ করেন এমনকী হামলাকারী চড়ও মারেন। মহিলাকে টেনে হেঁচড়ে বাইকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর বাইকে বসে থাকা ব্যক্তিও তার উপর চড়াও হয়। বলপ্রয়োগ করে তাকে মাটিতে বসিয়ে দেওয়া হয়। পথচলতি লোকজন দুর থেকে দাঁড়িয়ে ঘটনা দেখছে সে ফুটেজও ক্যামেরায় ধরা পড়েছে। কিন্তু কেউ মহিলাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি।[বেঙ্গালুরু শ্লীলতাহানি : বাবা আবু আজমির মন্তব্য ঢাকতে গিয়ে এষা গুপ্তকে কুৎসিত আক্রমণ ছেলের ]

মহিলা নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যান, শেষপর্যন্ত মহিলাকে তারা রাস্তায় ছুঁড়ে দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। মহিলার যে প্রতিবেশীর বাড়ির সিসিটিভি ক্যামেরায় এই ফুটেজ ধরা পড়ে তিনিই পরে মিডিয়ায় খবর দেয় এবং থানায় অভিযোগ দায়ের করা হয়।












Click it and Unblock the Notifications