সক্রিয় করোনা কেসের তুলনায় ব্ল্যাক ফাঙ্গাসের সংখ্যা বেশি, দিল্লিতে প্রকোপ বাড়তে পারে ছত্রাক সংক্রমণের
সক্রিয় করোনা কেসের তুলনায় ব্ল্যাক ফাঙ্গাসের সংখ্যা বেশি
করোনা সংক্রমণ হ্রাস পেলেও দিল্লিতে করোনা পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ বাড়তে থাকার কারণে গত ২৭ মার্চ এই রোগকে মহামারি অ্যাখা দেয় দিল্লি সরকার। সেই সময় এই শহরে ৬০০টিরও বেশি কেস সনাক্ত হয় মিউর্কোমাইকোসিসের। জাতীয় রাজধানীতে ৬ জুলাই পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাস বা মিউর্কোমাইকোসিসের ১৬৫০টির বেশি কেস ধরা পড়েছে বলে সরকারি তথ্যে প্রকাশ করা হয়েছে।

দিল্লিতে বাড়তে পারে ব্ল্যাক ফাঙ্গাসের প্রকোপ
উপরে উল্লেখিত তারিখ পর্যন্ত এদের মধ্যে ৯৫২ জন মানুষ এখনও এই সংক্রমণ বহন করে চলেছে। এই একই সময়ে দিল্লিতে ৮৩৩ টি কোভিড সক্রিয় কেস রয়েছে। যা ইঙ্গিত করছে যে শহরে আরও ব্ল্যাক ফাঙ্গাসের কেস দেখা যেতে পারে। ১৪ জুলাই পর্যন্ত এখানে ৬৮৩টি সক্রিয় করোনা কেস সনাক্ত হয়েছে। সক্রিয় ব্ল্যাক ফাঙ্গাস কেসের মধ্যে ২৪৮ জন রোগী কেন্দ্রীয় হাসপাতালে, ৩০২ জন রোগী দিল্লি সরকারের হাসপাতালে ও ৪০২ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অ্যাম্ফোটেরিলিন বি প্রয়োজন
সরকারি তথ্য অনুযায়ী, মোট অ্যাম্ফোটেরিলিন বি-এর দেড় লক্ষ ইঞ্জেকশনের প্রয়োজন রয়েছে। গত ২৭ মার্চ দিল্লি সরকার ব্ল্যাক ফাঙ্গাস রোগকে মহামারি বলে ঘোষণা করে দিয়েছে। দিল্লির লেফটেন্যান্ট গর্ভনর অনিল বৈজাল শহরের এই সংক্রমণকে দমন করতে মহামারি রোগ আইনে বিধি নিষেধ জারি করেছে।

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের কেস
শেষ পাওয়া আপডেট অনুযায়ী, ২৮ জুন পর্যন্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসের কেস ধরা পড়েছে ৪০, ৮৪৫টি, যার মধ্যে ৩১,৩৪৪ টি রায়নোসেরিব্রাল প্রকৃতির এবং এই রোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,১২৯ জনের। ১৮-৪৫ বছরের জনগোষ্ঠীর মধ্যে ১৩,০৮৩ জন (৩২ শতাংশ) আক্রান্ত হয়েছে, ৪৫-৬০ বছরের মধ্যে ১৭,৪৬৪ জন (৪২ শতাংশ) আক্রান্ত ও ৬০ বছরের ঊর্ধ্বে থাকা নাগরিকদের মধ্যে ১০,০৮২ (২৪ শতাংশ) আক্রান্ত হয়েছে।

ব্ল্যাক ফাঙ্গাস কি
মিউর্কোমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস এক ধরনের ছত্রাক প্রজাতির রোগ। পরিবেশে থাকা ছত্রাকের সংস্পর্শে আসার ফলে মানুষের মধ্যে এই মিউর্কোমাইকোসিস হয়। এছাড়াও ত্বকে কোনও ধরনের কাটা-ছেঁড়া, পোড়া বা অন্য ধরনের ত্বকের সমস্যা দেখা দিলে সেখান থেকেও এই ছত্রাক রোগ হতে পারে। তবে এই রোগ দেখা যায় বিশেষ করে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন বা সুস্থ হচ্ছেন তাঁদের মধ্যে।

দিল্লির করোনা পরিস্থিতি
স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, ব্ল্যাক ফাঙ্গাসের পাশাপাশি দিল্লিতে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ হয়েছে নতুন করে ৭৬ জন, এই নিয়ে জাতীয় রাজধানীতে মোট ১৪,৩৫,২০৪ জন আক্রান্ত হয়েছে। শহরে মারণ ভাইরাসে দু'জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে শহরে মোট মৃতের সংখ্যা ২৫,০২০ এবং মৃত্যুর হার ১.৭৪ শতাংশ। এর সঙ্গে ৮৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন, যা নিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৪,০৯,৫০১ জন। ০.০৮ শতাংশ থেকে বেড়ে পজিটিভ হার ০.১১ শতাংশে পৌঁছে গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications