মৌসুমী বায়ুর প্রভাব! উপকূল কর্ণাটক ও কেরলে প্রবল বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার প্রকাশিত আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, উত্তরের দিকে মৌসুমী বায়ু মুম্বই-সহ থানে, আহমেদনগর. বুলধানা, আমরাওটি, গণ্ডিয়া, তিতলাগড়, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া এবং বাগডোগরার ওপর রয়েছে।

শুক্রবার প্রকাশিত আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, উত্তরের দিকে মৌসুমী বায়ু মুম্বই-সহ থানে, আহমেদনগর. বুলধানা, আমরাওটি, গণ্ডিয়া, তিতলাগড়, কটক, মেদিনীপুর, গোয়ালপাড়া এবং বাগডোগরার ওপর রয়েছে। কিন্তু দুর্বল হওয়ার কারণে পরবর্তী এক সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এগিয়ে যাওয়ার আপাতত আর কোনও খবর নেই।

মৌসুমী বায়ুর প্রভাব! উপকূল কর্ণাটক ও কেরলে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, শনিবার উপকূল কর্ণাটক ও কেরলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড, কোঙ্কন, গোয়া ও দক্ষিণ কর্ণাটকে।

মৌসুমী বায়ুর প্রভাব! উপকূল কর্ণাটক ও কেরলে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে ভারতের ওপর মেঘের অবস্থান

বজ্রবিদ্যুৎ-সহ ধুলো ঝড় হতে পারে বিহার, পূর্ব উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, প্রত্যন্ত তামিলনাড়ুর কিছু অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা পশ্চিম উত্তর প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায়। এছাড়াও আলাদা করে রাজস্থানের জন্য ধুলি ধড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাব! উপকূল কর্ণাটক ও কেরলে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতরের উপগ্রহ চিত্রে বৃষ্টিপাত

গত ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে অসম ও মেঘালয়ের বেশ কিছু জায়গায়। ভারী বৃষ্টি হয়েছে, হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপকূল কর্ণাটকে। বজ্রবিদ্যুৎ পরিলক্ষিত হয়েছে জম্মু কাশ্মীর ও উত্তরাখণ্ডে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এবছরের বর্ষায় কেরলে ভারী বৃষ্টিপাত হবে। ছত্রিসগড়, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উপকূল কর্ণাটকের কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে অরুণাচল প্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, সিকিম, বিদর্ভ, দক্ষিণ কোঙ্কন, গোয়া এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হবে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বর্ষায় ভারতের মধ্যবর্তী অংশে বৃষ্টি স্বাভাবিক হবে। কিন্তু কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল এবং পণ্ডিচেরীতে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হবে।

এই সময়ে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতও স্বাভাবিকের থেকে কম হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেশ জুড়ে জুলাইয়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ১০১ শতাংশ। অন্যদিকে অগাস্ট মাসের জন্য ৯৪ শতাংশ। তবে উভয় ক্ষেত্রেই গড় ৯ শতাংশ কম বিংবা বেশি হতে পারে।

এই গড় ৯০ থেকে ৯৬ শতাংশের মধ্যে হলে তাকে স্বাভাবিকের থেকে নিচে বলেই ধরা হয়। অন্যদিকে ৯৬ থেকে ১০৪ শতাংশ হলে তা স্বাভাবিক বলে ধরা হয়।

বৃষ্টিপাত যদি গড়ের ৯০ শতাংশের কম হয়, তাহলে তাকে ঘাটতি বলে ধরে নেওয়া হয়। অন্যদিকে তা যদি ১০৪ থেকে ১১০ শতাংশ হয় তাহলে তাকে স্বাভাবিকের থেকে বেশি বলে ধরা হয়। আর কোনও কারণে তা যদি ১১০ শতাংশের বেশি হয়, তাহলে তাকে অতিরিক্ত বৃষ্টিপাত বলে ধরা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+