করোনা আবহের মধ্যেই শুরু হবে সংসদের বাদল অধিবেশন, সিদ্ধান্ত ঘোষণা মোদী সরকারের
করোনা আবহের মধ্যেই শুরু হবে সংসদের বাদল অধিবেশন, সিদ্ধান্ত ঘোষণা মোদী সরকারের
গতবারের মতোই এবারও করোনা আবহের মধ্যেই শুরু হতে চলেছে সংসদের অধিবেশন। জুলাই মাসের মাঝামাঝি কোনও একটা সময়ে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। এমনই জানিয়েছে মোদী সরকার। ১৬ জুন থেকে ফের কাজ শুরু করে দেবে সংসদীয় কমিটি। গত মার্চে বসেছিল সংসদের বাজেট অধিবেশন। সেসময় ৫ রাজ্যের বিধানসভা ভোট শিয়রে থাকায় কাটছাট করা হয়েছিল বাজেট অধিবেশনে।

বাদল অধিবেশন
বর্ষা ঢুকে গেছে দেশে। কেরল উপকূল থেকে ভারতে ভেতরে প্রবেশ করতে শুরু করে দিয়েছে মৌসুমী বায়ু। করোনা পরিস্থিতিও অনেকটা নিয়ন্ত্রণে এসে গিয়েছে। সংসদের বাদল অধিবেশনের সময়ও এগিয়ে আসছে। কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাইয়ের মাধামাঝি শুরু হবে সংসদের বাদল অধিবেশন। জুন মাস থেকেই তার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ১৬ জুন থেকে কাজ শুরু করে দেবে সংসদীয় কমিটি।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে
করোনা ভাইরাসের সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল দেশে। শুরু হয়েছিল মৃত্যু মিছিল। সেই সংখ্যা কমতে কমতে এখন ১ লক্ষে এসে পৌঁছেছে। ৬৩ দিন পর দেশে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ ১ লক্ষে এসে পৌঁছেছে। গতবারও করোনা বিধি মেনেই শুরু হয়েছিল সংসদ অধিবেশন। এবারও তাই হবে বলে জানানো হয়েছে। করোনা বিধি মেনেই বাদল অধিবেশন করা হবে বলে জানানো হয়েছে।

কোন কোন ইস্যুতে উত্তাল হবে
বাদল অধিবেশনের অপেক্ষায় বসে রয়েছে বিরোধীরা। মনে করা হচ্ছে প্রবল ভ্যাকসিন সংকট। এবং সেকেন্ড ওয়েভের ভয়াল পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে নিশানা করবে বিরোধীরা। পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়েও উত্তাল হতে পারে সংসদের বাদল অধিবেশন।

বাজেট অধিবেশন কাটছাট
মার্চ মাসে সংসদে বাজেট অধিবেশন বসেছিল। কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি। কারণ ৫ রাজ্যের বিধানসভা ভোট শিয়রে ছিল। তাই তাড়াতাড়ি সেই অধিবেশন শেষ করা হয়। রাজনৈতিক নেতা মন্ত্রীরা ৫ রাজ্যের বিধানসভা সভা ভোট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন।












Click it and Unblock the Notifications