লক্ষ্য মোদীর পরাজয়, কাছাকাছি সোনিয়া-মমতা
লক্ষ্য মোদীর পরাজয়, কাছাকাছি সোনিয়া-মমতা
২০১৯ এ চেষ্টা ছিল কিন্তু সময় ছিল না৷ এবারে চেষ্টা, সময় সঙ্গে একুশের জয়ে পাওয়া মনোবল রয়েছে। এই সবকে পাথেয় করেই দিল্লি দখলের লড়াইয়ে নামতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর লোকসভা ভোটের প্রস্তুতি প্রায় ৩ বছর আগেই শুরু করতে চলেছে তৃণমূল। সে লক্ষ্যেই দিল্লি গিয়ে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজদানীর রাজনীতিতে ক্রমেই প্রাসঙ্গিক হচ্ছেন মমতা
আবারও একবার কংগ্রেস-মমতা কাছাকাছি২০১১ তে কেন্দ্রের কংগ্রেস সরকারের প্রত্যক্ষ সহযোগিতা এবং রাজ্যে অধীরদের সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর কংগ্রেস এবং সোনিয়া গান্ধীর সঙ্গে দূরত্বই তৈরি হয়েছিল৷ এমনকি শেষ লোকসভা নির্বাচনে বাইরে থেকে সমর্থন জানালেও মমতার ব্রিগেড মহাজোটে উপস্থিত ছিলেন না রাহুল গান্ধী। কিন্তু একুশের ভোটের ফল অনেক কিছুই বদলে দিয়েছে। মমতার দিল্লি পৌঁছানোর দিনই সোনিয়া গান্ধী জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (তৃণমূল) কে 'বিগ ব্রাদার' হিসেবে সঙ্গে নিয়ে নির্বাচন লড়তে রাজী কংগ্রেস। ভারতবর্ষে প্রধান বিরোধী দল কংগ্রসের এই মনোভাবে সামনে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজধানীর রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠলেন তা আর বলার অপেক্ষা রাখে না৷

পাঁচদিনের দিল্লি সফরে মমতা দেখা করবেন একাধিক কংগ্রেস নেতার সঙ্গে
পাঁচ দিনের রাজধানী সফরের কংগ্রেসের প্রবীণ নেতা কমলনাথ, আনন্দ শর্মা এবং অভিষেক মনু সিংভির সঙ্গে মমতার দেখা করার কথা আগেই জানা গিয়েছিল তৃণমূল সূত্রে৷ তবে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাঁর কাছে রাজ্যের জন্য আরও কোভিড ভ্যাকসিন চান মুখ্যমন্ত্রী।

পিকের দাবার চালেই দিল্লিতে মমতা?
২০২১, ২রা মে-র ফল ঘোষনার পর থেকেই টুইটারে ট্রেন্ডিং ছিল 'দেশের প্রথম বাঙালি প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'৷ আর এর পেছনে যে টিম আইপ্যাকের হাত ছিল তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। মমতার দিল্লি যাওয়ার আগেই সম্প্রতি দিল্লি গিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতার ভোটকুশলী প্রশান্ত কিশোর। যদিও পিকের সঙ্গে কংগ্রেসের কী কথা হয়েছিল তা জানা যায়নি! তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও সোনিয়া গান্ধীর মধ্যে বরফ গলানোর কাজটা আসলে পিকেই করছেন। আর তাঁর পরামর্শ মতোই পাঁচদিনের দিল্লি সফরে গিয়ে জাতীয় রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠার কাজ শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এখন দেখার টিম পিকে, মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস এবং আঞ্চলিক বিজেপি বিরোধী দলগুলি মিলে ২০২৪ এ নরন্দ্রে মোদীকে কতটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেন।












Click it and Unblock the Notifications