PM Modi Lok Sabha Speech: কিছু লোকের ব্যথা আমি অনুভব করতে পারছি! তুমুল হট্টগোলের মধ্যেই বক্তব্য মোদীর

PM Modi Lok Sabha Speech: কিছু লোকের ব্যাথা আমি অনুভব করতে পারছি। জবাবি ভাষায় বিরোধীদের তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লাগাতার মিথ্যা কথা বলার পরেও দেশের মানুষ আশীর্বাদ করেছে বলেও মন্তব্য করেন তিনি। একদিকে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী, তখন লোকসভায় তীব্র হট্টগোল শুরু করেন বিরোধীরা।

আর এই হট্টগোলের মধ্যে একটা সময় বসে পড়লেও পরে এক টানা ভাষণ চালিয়ে যান প্রধানমন্ত্রী (PM Modi Lok Sabha Speech) । পাল্টা ন্যায় চেয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সংসদে বিরোধীরা। এমন আচরণের তীব্র সমালোচনা করেন লোকসভার স্পিকার ওম বিড়লার।

PM Modi Lok Sabha Speech

বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। এদিন রাষ্ট্রপতির জবাবি ভাষণে একাধিক ইস্যুকে তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। 'নেশন ফার্স্ট' লক্ষ্য নিয়েই এই সরকার এগোচ্ছে। শুধু তাই নয়, মন-আদর্শ মেনেই দেশের মানুষ তৃতীয় বার ক্ষমতায় ফিরিয়েছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী।

এদিন তাঁর বক্তব্যে বিকশিত দেশের কথা উঠে আসে। বলেন, একটা সময় মানুষ বলতো এই দেশের কিছু হবে না। একের পর এক কেলেঙ্কারি। কাগজ খুললেই তা দেখা যেত। বড় নেতারাও জড়িত। নতুন প্রজন্মও আশা ছেড়ে দিয়েছিল। সুপারিশ ছাড়া কিছু যে হবে না তা একটা সময় নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। সবেতেই ঘুষ দেওয়ার প্রবণতা দেখা গিয়েছিল। এমনকি স্বাধীনতার পর দেশের নাগরিকেরা সাধারণ জিনিস থেকেও বঞ্চিত ছিলেন।

কিন্তু ২০১৪ সালের পর থেকেই দেশ ঘুরে দাঁড়ায়। আত্মবিশ্বাস মানুষের ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এমনকি তাঁর দীর্ঘ শাসনকালে একাধিক সাফল্য রয়েছে বলেও মন্তব্য করেন। মানুষ এখন বলেন, ভারত এখন সব কিছু করতে পারেন। তবে আগামীদিনে দুনিয়ায় বাকি দেশের সঙ্গে ভারত পাল্লা দেবে, এমনটাই স্বপ্ন দেখার কথা বলেন নরেন্দ্র মোদী।

দীর্ঘ বক্তব্যে এদিন জম্মু-কাশ্মীরের বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। ৩৭০ ধারা নিয়ে কথা বলেন। জানান, উপত্যকা এখন অনেক শান্ত। পাথরবাজি বন্ধ হয়ে গিয়েছে। আজ ৩৭০ ধারা নেই। লোকতন্ত্র মজবুত হয়েছে। সেখানকার মানুষ সংবিধানের উপর এখন অনেক বেশি ভরসা করছে। এমনকি তিরঙ্গার উপর ভরসা করে সেখানকার মানুষ ভোট দিয়েছে বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+