Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আলিগড়ে মহেন্দ্র প্রতাপের জন্মদিন পালনে বাধা, এবার সেখানেই রাজার নামে শিলান্যাস মোদীর

'মুসলিম বিশ্ববিদ্যালয়' বাধা দিয়েছিল মহেন্দ্র প্রতাপের জন্মদিন পালনে, এবার আলিগড়ে রাজার নামে বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস মোদীর

সাত বছর আগে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পালন করতে দেওয়া হয়নি রাজা মহেন্দ্র প্রতাপ সিংয়ের জন্মদিন৷ মঙ্গলবার সেই আলীগড়েই রাজার নামে একটি আস্ত বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের দাবি আলীগড় বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দিয়েছিলেন উত্তরপ্রদেশের হাথরসের এই রাজা। তা সত্ত্বেও ওই বিশ্ববিদ্যালয়ে কখনও স্বীকৃতি দেওয়া হয়নি এই হিন্দু রাজাকে, এমনটাই অভিযোগ তোলা হয়। হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে৷

কী হয়েছিল ঘটনা?

কী হয়েছিল ঘটনা?

২০১৪ সালে আলীগড় বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রছাত্রী ক্যাম্পাসে রাজা মহেন্দ্র প্রতাপের ১২৮ তম জন্মদিন পানল করতে চেয়েছিল। সে সময় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ 'সাম্প্রদায়িক সম্প্রতি বিঘ্নত হবে' এই অজুহাতে তখন রাজার জন্মদিন পালনের অনুমতি দেয়নি৷ এই বিষয়টি জানিয়ে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে একটি চিঠিও লিখেছিলেন। এবার এই আলিগড়েই রাজা মহেন্দ্র প্রতাপ সিংয়ের নামে একটি বিশ্ববিদ্যালয় গড়ার কাজ শুরু করেছে যোগী আদিত্যনাথ সরকার৷ মঙ্গলবার আলিগড় এসে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের শিলান্যাস করলেন নরেন্দ্র মোদী।

কে ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ?

কে ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ?

১৯০০ র আশেপাশে উত্তরপ্রদেশের হাথরসের রাজা ছিলেন মহেন্দ্র প্রতাপ। দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজা মহেন্দ্রর৷ মহেন্দ্রর বিপ্লবী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে হাথরসে ১৯১৪ সালে ইংরেজদের চোখে ধুলো দিয়ে জার্মানি চলে যান। দেশের স্বাধীনতা লাভের আগে তিনি আর দেশে ফেরেননি। তবে ১৯১৫ তে আফগানিস্তানে ভারতে অন্তর্বতী সরকারের প্রেসিডেন্ট হয়েছিলেন মহেন্দ্র সিং। জার্মানিতে থেকেই ভারতের হয়ে ইংরেজ সরকার বিরোধী কার্যকলাপ চালিয়ে গিয়েছিলেন আলিগড়ের রাজা। এরপর দেশে ফিরে এসে ১৯৫৭ সালে মথুরা থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন মহেন্দ্র৷ নির্বাচনের লড়াইয়ে তিনি হারিয়েছিলেন জনসংঘের অটল বিহারী বাজপেয়ীকে। ১৯৩২ সালে নোবেল শান্তি পুরষ্কারের জন্যও মনোনিত হয়েছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ৷

যোগীর হিন্দুত্ববাদী রাজনীতি!

যোগীর হিন্দুত্ববাদী রাজনীতি!

২০২২ এ উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। রামমন্দিরের মতো ইস্যু তো রয়েইছে তার সঙ্গে হিন্দু রাজার অস্মিতাকে আলিগড়ে প্রতিষ্ঠিত করে দুটো কাজ একসঙ্গে করতে চাইছেন যোগী আদিত্যনাথ। প্রথমত আলিগড় বিশ্ববিদ্যালয়ের মুসলিম পরিচালকদের একটা বার্তা দেওয়া, যে বিশ্ববিদ্যালয়ের গৌরবে জড়িত এরকম হিন্দু রাজাদেরও সম্মান দিতে হবে৷ দুই, স্থানীয় হিন্দুদের বার্তা দেওয়া যে যোগী সরকার হিন্দু অস্মিতার প্রশ্নে আপোস করবে না!


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+