ইভিএম নিয়ে কটাক্ষ! কংগ্রেসের আচরণ গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়, বললেন মোদী

রাষ্ট্রপতির ভাষণের ওপর রাজ্যসভায় ধন্যবাদ জ্ঞাপক ভাষণে প্রধানমন্ত্রী ফের আক্রমণ করলেন কংগ্রেসকে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর রাজ্যসভায় ধন্যবাদ জ্ঞাপক ভাষণে প্রধানমন্ত্রী ফের আক্রমণ করলেন কংগ্রেসকে। ইভিএম নিয়ে প্রশ্ন তোলায় তিনি কংগ্রেস সহ বিরোধীদের আক্রমণ করেন। কংগ্রেসের সমালোচনা করে মোদী বলেন, এই হারকে মেনে নিতে পারছে না কংগ্রেস। এটা গণতন্ত্রের পক্ষে মোটেই স্বাস্থ্যকর নয় বলেও জানান তিনি।

ইভিএম নিয়ে কটাক্ষ! কংগ্রেসের আচরণ গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়, বললেন মোদী

কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী প্রশ্ন করে বলেন, কংগ্রেস কি ভারতের সমান। তিনি বলেন, বিজেপির নির্বাচনে জয় যদি গণতন্ত্রের হার হয়, তাহলে দেশে গণতন্ত্রেরই অপমান করা হয়। তিনি আরও বলেন, এবারের নির্বাচন ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। কেননা এবারের নির্বাচনে পূর্ণ সংখ্যাগরিষ্ঠের সরকার ক্ষমতায় এসেছে। দশকের পর দশক ধরে ভোটদাতাদের মনে প্রশ্ন তৈরি হওয়ায় ভোটাররা স্থায়ী সরকার গঠনে জোর দিয়েছেন বলে জানিয়েছেন মোদী।

ইভিএম-এর ফল নিয়ে বিরোধী তথা কংগ্রেসের প্রশ্ন তোলা নিয়েও কটাক্ষ করেন মোদী। কেন এখন ইভিএম নিয়ে প্রশ্ন, রাজ্য সভায় প্রশ্ন করেন মোদী। বিরোধীদেরও আক্রমণ করেন মোদী। লোকসভা নির্বাচনে ইভিএম-এর সঠিক কাজ নিয়ে বিরোধীদের প্রশ্ন তোলার সমালোচনা করেন তিনি। মোদী বলেন, একই ইভিএম বিভিন্ন ভোটে ব্যবহার করা হয়েছে। সেইসব ভোটে কেন প্রশ্ন তোলা হয়নি, প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি রায়বরেলি এবং ওয়ানাদের ফল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+