বিভিন্ন আইন দেশের ঐক্যে বাধা! অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় আর কী বলল সরকার

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতে প্রথম হলফনামা দাখিল করেছে। সরকার তাদের সমর্থনের বেশ কিছু যুক্তিও তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, বিভিন্ন আইন জাতীয় ঐক্যের পরিপন্থী। অভিন্ন দেওয়ানি বিধি সংবিধান

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ আদালতে প্রথম হলফনামা দাখিল করেছে। সরকার তাদের সমর্থনের বেশ কিছু যুক্তিও তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, বিভিন্ন আইন জাতীয় ঐক্যের পরিপন্থী। অভিন্ন দেওয়ানি বিধি সংবিধানের ৪৪ অনুচ্ছেদের অধীনে রয়েছে।

আদালত অবস্থান জানতে চেয়েছিল

আদালত অবস্থান জানতে চেয়েছিল

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সর্বোচ্চ আদালতে একাধিক আবেদন জমা পড়ার পরে শীর্ষ আদালতের তরফে সরকারের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার সম্ভাব্যতা সম্পর্কে কেন্দ্রকে তার অবস্থান স্পষ্ট করতে বলেছিল। সময় দেওয়া হয়েছিল ৩ সপ্তাহ। বিষয়টি ২২ তম ল-প্যানেলের সামনে রাখা হবে। কেননা ২১ তম আইন কমিশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আইন কমিশন এব্যাপারে জানানোর পরে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে সরকার।

সরকারের জবাব

সরকারের জবাব

আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের দায়ের করা আবেদনের প্রেক্ষিতে সরকার তাদের জবাব দমা দিয়েছে। বিবাহ বিচ্ছেদ, দত্তক নেওয়া, অভিভাবকত্ব, উত্তরাধিকার, রক্ষণাবেক্ষণ, বিবাহের বয়স এবং ভরণপোষণেপ জন্য ধর্ম ও লিঙ্গ নিরপেক্ষ অভিন্ন আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দেশনা চেয়ে আবেদন জমা করেছিলেন ওই আইনজীবী।
সরকারের তরফে সর্বোচ্চ আদালতে অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করে দায়ের করা আবেদনগুলির বিরোধিতা করা হয়েছে। সরকার বলেছেন এটি একটি নীতিগত বিষয়। যেব্যাপারে সিদ্ধান্ত নেবে সংসদ। এব্যাপারে আদালত সংসদকে আইন তৈরির নির্দেশ দিতে পারে না। যে কোনও বিষয়ে আইন প্রণয়নের সার্বভৌম অধিকার সংসদের রয়েছে বলেও জানিয়েছে সরকার। সেই কারণে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনগুলি খারিজ করা উচিত বলেও মন্তব্য করা হয়েছে সরকারের তরফে।

বেশিরভাগ ধর্মেই ব্যক্তিগত আইন রয়েছে

বেশিরভাগ ধর্মেই ব্যক্তিগত আইন রয়েছে

এব্যাপারে উল্লেখ করা যেতে পারে ব্যক্তিগত আইন মানুষের বিশ্বাস এবং ধর্মের ভিত্তিতে তৈরি করা। বেশিরভাগ ধর্মেই আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। যা নিজ-নিজ ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়।

সংবিধানে অভিন্ন দেওয়ানি বিধি

সংবিধানে অভিন্ন দেওয়ানি বিধি

সংবিধানে অভিন্ন দেওয়ানি বিধি রয়েছে ৪৪ অনুচ্ছেদের অধীনে। সেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে ব্যক্তিগত আইন প্রবর্তণের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে বিবাহ, বিবাহ বিচ্ছেন, দত্তক গ্রহণের মতো ব্যক্তিগত বিষয়গুলি রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+