কাশ্মীরের অচলাবস্থা নিরসনে প্রাক্তন গোয়েন্দা আধিকারিক হবেন মধ্যস্থতাকারী, জানাল কেন্দ্র
কাশ্মীর সমস্যার সমাধানে জম্মু ও কাশ্মীরের সবপক্ষের সঙ্গে কথা বলবে সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আইবির প্রাক্তন ডিরেক্টর দীনেশ্বর শর্মাকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দ
কাশ্মীর সমস্যার সমাধানে জম্মু ও কাশ্মীরের সবপক্ষের সঙ্গে কথা বলবে সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আইবির প্রাক্তন ডিরেক্টর দীনেশ্বর শর্মাকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

জম্মু ও কাশ্মীর সমস্যার সমধানে সব পক্ষের কাছে পৌঁছনোর চেষ্টা খুব তাড়াতাড়ি শুরু করা হবে। বিশেষ ভাবে জোড় দেওয়া হবে কাশ্মীরি যুবকদের ওপর। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণাই জানান দিচ্ছে, কেন্দ্র মনে করে কাশ্মীরে শান্তি বজায় রাখতে কথোপকথনে জোড় দেওয়া জরুরি। যদিও অন্যদিকে, সেনাবাহিনীও জঙ্গিদের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাচ্ছে।
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাস্যার সমাধানে আলোচনা জরুরি বলেও মন্তব্য করেছেন তিনি।
যদিও, কেন্দ্রের পদক্ষেপকে কটাক্ষ করেছে কংগ্রেস। পি চিদাম্বরম বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে মোদী সরকার জানিয়েদিল যে জম্মু ও কাশ্মীরে সরকারের গৃহীত 'মাসল পাওয়ার' নীতি ব্যর্থ হয়েছে। জঙ্গিদের সঙ্গে কোনও কথা নয়, নীতি থেকে সবপক্ষের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত যারা সমস্যার রাজনৈতিক সমাধান চাইছিলেন, তাদের বড় জয় বলে মন্তব্য করেছেন চিদাম্বরম। কংগ্রেসের সঙ্গে সহমত পোষণ করেছেন জম্মু ও কাশ্মীর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে এনআইএ-র তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।












Click it and Unblock the Notifications