পেগাসাস ইস্যুেত বিশেষজ্ঞ কমিটি গড়ছে কেন্দ্র, সুপ্রিম কোর্টকে জানাল মোদী সরকার
পেগাসাস ইস্যুেত বিশেষজ্ঞ কমিটি গড়ছে কেন্দ্র, সুপ্রিম কোর্টকে জানাল মোদী সরকার
পেগাসাস ইস্যুতে এক্সপ্রার্ট কমিটি গড়ছে কেন্দ্র। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে মোদী সরকার। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এডিটরস গিল্ড। তাতে দাবি করা হয়েছিল সুপ্রিম কোর্ট নিজের তদারকিতে কমিটি গঠন করে পেগাসাস নিয়ে তদন্ত করুক। সেই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টকে ১০ দিনের কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চে ছিল মামলার শুনানি।

পেগাসাস ইস্যুতে তোলপাড় দেশ
ইজরায়েলি স্পাইওয়ার পেগাসাস ব্যবহার করে দেশের একাধিক সাংবাদিক এবং রাজনৈতিক দলের নেতার ফোনে আড়ি পাতা হয়েছে। মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টার্গেট করা হয়েছিল প্রশান্ত কিশোর, রাহুল গান্ধী সহ একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমের সাংবাদিকদের উপরে। সংসদে পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব তলব করে প্রতিবাদে সোচ্চার হন বিরোধীরা। তুমুল বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। পেগাসাস ছাড়া কোনও ইস্যুতে তাঁরা আলোচনা করবেন না বিরোধিতা চরমে উঠেছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরোধীদের একজোট করে সংসদের পেগাসাস ইস্যুতে চরমবিরোধিতা করেছিলেন। তার জেরে বাদল অধিবেশন ২ িদন আগেই শেষ করে দিতে বাধ্য হয় মোদী সরকার।

মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ
পেগাসাস স্পাইওয়ার ব্যবহার করে দেশের গণতন্ত্রে আঘাত হেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই অভিযোগ করেছিলেন বিরোধীরা। এই নিয়ে নড়েচড়ে বসে ইজরায়েল সরকারও। সাইবার সিকিওরিটি ফার্মে হানা দেয় ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারীকরা। যদিও সাইবার সিকিওরিটি ফার্ম এনএসও-র তরফে দাবি করা হয় তারা এরকম কোনও কাজ করেনি। এবং পুরো স্বচ্ছতা বজায় রেখেছে। কিন্তু তার পরেও ফরাসী তদন্তকারী সংস্থা দাবি করে ফরাসী প্রেসিডেন্ট ইমানুল ম্যাক্রোঁ ফোনেও এই স্পাইওয়ার ব্যবহার করা হয়েছিল। এবং একাধিক সাংবাদিকের ফোনে এই স্পাইওয়ার ব্যবহার করে আড়িপাতা হয়েছে ফোনে। এই স্পাইওয়ার সাধারণ জঙ্গিদের জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেটা মোদী সরকার সাধারণ মানুষের উপর ব্যবহার করেছে বলে অভিযোগ করে কংগ্রেস।

তদন্তের দাবি
পেগাসাস ইস্ুতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে এডিটর্স গিল্ড। তারা দাবি করে শীর্ষ আদালত যেন নিজের পর্যবেক্ষণে কমিটি করে বিষয়টির তদন্ত করে। এই মামলার প্রেিক্ষতেই উদ্বেগ প্রকাশ করে শীর্ষ আদালত জানিয়েছিল, সত্যিই যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে সেটা যথেষ্ট উদ্বেগের। যদিও মোদী সরকারের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে এরকম কোনও স্পাইওয়ার ব্যবহার করা হয়নি। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন সরকার পেগাসাস কেনেইনি। মামলার শুনানিেত সলিসিটির জেনারেল তুষার মেহতা দাবি করেন এরকম কোনও কাজ করা হয়নি। তবে আদালতের নির্দেশ মেনে কমিটি গঠনের কথা জানিয়েছে কেন্দ্র।

মোদী সরকারকে নিশানা
ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেগাসাস কাণ্ডের তদন্তকমিটি গড়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যে পেগাসাস ইস্যুতে তদন্তকমিটি গড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন তিনি ফোনে কারোর সঙ্গে কথা বলতে পারেন না। তাঁর সব কথা ট্যাপ করা হয়। এমনকী তিনি প্রশান্ত কিশোরের সঙ্গে কী কথা বলছেন সেটাও ফোন ট্যাপ করে এই পেগাসাস প্রযুক্তি ব্যবহার করে জানার চেষ্টা করেছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications