সরকারি কর্মচারীদের জন্য আসছে বড় সুখবর, বেতন এক ধাক্কায় হয়ে যেতে পারে দেড়গুন
দীর্ঘদিন ধরেই বেতনবৃদ্ধির দাবি করে আসছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অবশেষে তাঁদের দাবি মিটতে চলেছে। বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। এক ধাক্কায় কতটা বাড়তে পারে বেতন, তা নিয়েই এখন আলোচনা
দীর্ঘদিন ধরেই বেতনবৃদ্ধির দাবি করে আসছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। অবশেষে তাঁদের দাবি মিটতে চলেছে। বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। এক ধাক্কায় কতটা বাড়তে পারে বেতন, তা নিয়েই এখন আলোচনা চালাচ্ছেন অর্থ দফতরের আধিকারিকরা। তবে নরেন্দ্র মোদী সরকারের তরফে কর্মচারীদের ন্যূনতম বেতন যে বাড়াচ্ছে, তা চূড়ান্ত ইতিমধ্যেই।

দীপাবলির আগে সিদ্ধান্তের কথা ছিল
সোমবার এই মর্মে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কাঙ্খিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে স্থির হয়েছে, কর্মচারীদের দাবি মেনে ন্যূনতম আট হাজার টাকা বেতন বৃদ্ধি করা হচ্ছে। দীপাবলির আগে এই সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। ফের তা পিছিয়ে যায়। সেই কারণেই এদিনের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন কর্মীরা।

কর্মচারীদের দাবি মান্যতা পাচ্ছে অবশেষে
কর্মী ইউনিয়নের দাবি ছিল, তাঁদের ন্যূনতম বেতন ছিল ১৮ হাজার টাকা। তা বাড়িয়ে ২৬ হাজার টাকা করা হোক। সপ্তম পে কমিশনের আর্জি জানিয়ে আসছিলেন কর্মচারীরা। অবশেষে তাঁদের সেই দাবি মান্যতা পেতে চলেছে। বাড়তে চলেছে বেতন।

আগামী সপ্তাহেই বড় ঘোষণা
মঙ্গলবার বৈঠকে একপ্রকার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আগামী সপ্তাহের বৈঠকেই তা চূড়ান্ত হয়ে যাবে। আগামী সপ্তাহের বৈঠক তাই বিশেষ গুরুত্বপূর্ণ। ওইদিনই মোদী সরকার বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে। এই ঘোষণায় লক্ষাধিক কেন্দ্রীয় সরকারি কর্মী উপকৃত হবেন।
-
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
পশ্চিম এশিয়ায় সঙ্কট! জ্বালানি, এলপিজি সহ একাধিক বিষয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী মোদী -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু






Click it and Unblock the Notifications