১০০ নয়, ১০০০ দিনের কর্মসূচি নিয়ে ময়দানে নামছেন মোদী! কোন কোন বিষয়ে জোর দেওয়া হচ্ছে
'মোদী ২.০' সরকার ক্ষমতায় এসেই একাধিক কর্মসূচি নিয়ে ফেলেছে। দুটি উচ্চ পর্যায়ের প্যানেল ছাড়াও মোদী সরকার দ্বিতীয়বার এসেই তৈরি করে নিয়েছে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের কমিটি।
'মোদী ২.০' সরকার ক্ষমতায় এসেই একাধিক কর্মসূচি নিয়ে ফেলেছে। দুটি উচ্চ পর্যায়ের প্যানেল ছাড়াও মোদী সরকার দ্বিতীয়বার এসেই তৈরি করে নিয়েছে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের কমিটি। আগামীদিনের পথ চলার একাধিক রোডম্যাপ সঙ্গে নিয়ে এবার ময়দানে নামতে চলেছে মোদী সরকার।

মিশন ২০২২
আগামী দিনে মোদী সরকার কিভাবে পথ চলবে , তা নিয়ে ইতিমধ্যেই ১০০০ দিনের কর্মসূচি নিয়ে এগোতে চলেছে মোদী সরকার। আর এই কর্মসূচির ডেডলাইন ২০২২ সাল। ভোটের আগে মোদী সরকার ১০০ দিনের কাজের এক কর্মসূচি নিয়েছিল। আর ভোট মিটতেই ১০০ নয়,এবার ১০০০ দিনের কাজের কর্মসূচি নেওয়া হচ্ছে।

মোদীর নির্দেশ
১০০০ দিনের কাজের একটি রোডম্যাপ নির্মাণের জন্য সমস্ত ক'টি মন্ত্রককে নির্দেশ দিয়েছে মোদী সরকার। আর ২০২২ সালের ডেডলাইনের কথা ভেবেই যেন এই কর্মসূচি তৈরি হয়, তা নিয়েই রোডম্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন স্বয়ং মোদী।

কোন কোন কাজের ক্ষেত্রে এমন উদ্যোগ?
২০২২ সালের মধ্যে সরকার চাইছে, বাড়ি, রাস্তা, জল ইত্যাদি বিষয়ে উন্নতিতে জোর দিতে চাইছে মোদী সরকার। এই সমস্ত বিষয়ের উন্নতিতে একাধিক চিন্তাভাবনা রয়েছে মোদী সরকারের। এর মধ্য়ে বিজেপির ইস্তেহারে বেশ কয়েকটি প্ল্যান রয়েছে। সেগুলিও কার্যকারী করতে চাইছে নতুন এনডিএ সরকার।

পাখির চোখ
মোদী ২.০ সরকারের দাবি ২০২২ সালের মধ্যে ৭ মিলিয়ন বাড়ি তৈরি করতে হবে গোটা দেশে। গৃহহীনদের বাড়ির ছাদের আশ্রয় দিতে বদ্ধপরিকর
মোদী সরকার। এছাড়াও সারা দেশে ব্য়াঙ্কের সংখ্যআ বাড়িয়ে দিতে চাইছে মোদী সরকার। এছাড়াও রয়েছে স্বাধাীনতার ৭৫ বছরের পূর্তি অনুষ্ঠান। সেদিকেও বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনায় রয়েছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications