ভারতীয় উৎসবকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তোলার বার্তা মন কি বাত অনুষ্ঠানে
ভারতীয় উৎসবকে বিশ্বের দরবারে জনপ্রিয় করে তোলার বার্তা মন কি বাত অনুষ্ঠানে
মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে ভারতীয় উৎসবকে জনপ্রিয় করে তোলার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উৎসব অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলে অন্য দেশের পর্যটকদের আগমন বাড়বে ভারতে। সেকারণেই বাড়তি উৎসাহ প্রদান করেছেন তিনি। দেশে পর্যটনের উৎসব করার ডাক দিয়েছেন তিনি। এবং সেই উৎসবে দেশবাসীকে সক্রিয় অংশ গ্রহনেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেছেন ভারতের একাধিক অনুষ্ঠান দিওয়ালি, হোলি, ওনাম, পোঙ্গল, বিহুর মতো অনু্ষ্ঠান সম্পর্কে অন্যন্য দেশের বাসিন্দাদের আগ্রহ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্কৃতির উৎসব সম্পর্কে আরও বেশি করে উৎসাহ বাড়ানোর আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের ছোট বড় সব উৎসবকে বড় করে উদযাপন করার বার্তা দিয়েছেন তিনি। এতে দেশের উৎসব পর্যটন তৈরি হবে। অন্যান্য দেশের মানুষের ভারত ভ্রমণের আগ্রহ বাড়বে বলে মনে করছেন তিনি।
দীপাবলির উৎসব নিরাপদে উদযাপন করতে কম বাজি পোড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। উৎসব উদযাপনের আনন্দে সাবধানতা অবলম্বনেও পরামর্শ দিয়েছেন তিনি। গোটা দেশে অল ইন্ডিয়া রেডিও এবং ডিডি চ্যানেলে সম্প্রচারিত করা হয় ।












Click it and Unblock the Notifications