তিনদিন বন্ধ থাকার পর ফের কাশ্মীরে চালু মোবাইল পরিষেবা
উপত্যকায় ফের চালু হল মোবাইল ফোন পরিষেবা। শুক্রবার রাত থেকে স্বাভাবিক হয় পরিষেবা। হিজবুল প্রধান রিয়াজ নাইকুকে এনকাউন্টারে নিকেশের পর মোবাইল পরিষেবা বন্ধ করা হয়েছিল। তিনদিন এই পরিষেবা বন্ধ ছিল।

বন্ধ ইন্টারনেট পরিষেবা
প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও কাশ্মীরে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে। পরিস্থিতির উন্নতি করতেই পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মোবাইল ফোন পরিষেবা চালু করা হল। প্রসঙ্গত, বিএসএনএল পোস্টপেড এবং ২ জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু ছিল উপত্যকায়। বন্ধ করা হয়েছিল মোবাইল পরিষেবা।

৬ মে কাশ্মীরে মোবাইল পরিষেবা বন্ধ করা হয়
৬ মে অবন্তীপোরায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ হয় হিজবুল প্রধান রিয়াজ নাইকু। খবর পেয়ে ভারতীয় নিরাপত্তাবাহিনী ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়েছিল পুলওয়ামার বেইগপোরা গ্রামে। ওই অভিযানেই নিকেশ হয় এই জঙ্গিনেতা। রিয়াজ নাইকুর মাথার দাম ১২ লক্ষ টাকা।

জঙ্গি দমন অভিযান সম্পর্কে জকাশ্মীর পুলিশের বক্তব্য
ওই জঙ্গি দমন অভিযান সম্পর্কে জম্মু ও কাশ্মীর পুলিশের মুখপাত্র জানান, মঙ্গলবার রাতে ওই অপারেশন শুরু হয়। যে বাড়িতে ওই শীর্ষ জঙ্গি নেতা লুকিয়ে ছিল, সেটিকে ঘিরে ফেলে প্রবল গুলিবর্ষণ শুরু করে নিরাপত্তা বাহিনী। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই জঙ্গি নেতার বিরুদ্ধে অভিযোগ সে স্থানীয় তরুণদের জঙ্গি দলে ঢোকানোর কাজে লিপ্ত ছিল। পাশাপাশি আরও বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে অন্যতম বিশেষ পুলিশ আধিকারিকদের হত্যা করা।

উপত্যকায় পরপর জঙ্গি হামলা
অবশ্য এরপরও উপত্যকায় পরপর চলেছে জঙ্গি হামলা। গত রবিবার এক কর্নেল ও মেজর সহ পাঁচজন নিরাপত্তা কর্মী জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলায় জঙ্গিদের সঙ্গে এক এনকাউন্টারে শহিদ হন। এরপর সোমবার একই এলাকায়য় এক সিআরপিএফ-এর দলের উপরেও হামলার ঘটনা ঘটে। মৃত্যু হয় তিনজনের।












Click it and Unblock the Notifications