বিশ্ব জুড়ে একদিকে নারী দিবসের উদযাপন, আরেকদিকে চলল এই নির্মম ধর্ষণ, শিকার নাবালিকা
একদিকে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে নারী দিবস। বিভিন্ন সভা সমিতিতে নারী সম্মান , নারীর নিরাপত্তা নিয়ে বক্তৃতা আলোচনা সমস্ত কিছুই চলছে।
একদিকে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে নারী দিবস। বিভিন্ন সভা সমিতিতে নারী সম্মান , নারীর নিরাপত্তা নিয়ে বক্তৃতা আলোচনা সমস্ত কিছুই চলছে। এরই মধ্যে উত্তরপ্রদেশের বুলন্দশহরের মুদিবাকপুকুর গ্রামে ১৪ বছরের নাবালিকা শিকার হল ধর্ষণের মতো নারকীয় অত্যাচারের। জানা গিয়েছে ওই নাবালিকা তাঁর বাড়ির কাছে ধর্ষিতা হয়েছে। ঘটনায় ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশের কাছে ওই নাবালিকা জানিয়েছে , সে তার বন্ধু বাড়ি যাচ্ছিল। বন্ধুর বাড়ি স্থানীয় এলাকাতে। হঠাৎই রাস্তায় তাকে গিরে ধরে ২ জন যুবক। কোনও কথা বলার আগেই , তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক জায়গায়। যেখানে আরও ৪ যুবক ঘটনায় অংশ নেয়। শুরু হয় নারকীয় অত্যাচার।
ঘটনার অভিযোগ জানিয়ে এদিন পুলিশের দ্বারস্থ হয় ওই নাবালিকা ও তার পরিবার। নাবালিকাকে ভর্তি করা হয় হাসপাতালে। এদিকে, ঘটনার প্রেক্ষিতে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা ভারতীয় সেনায় নিযুক্ত হওয়ার পরীক্ষার জন্য় প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে। ধৃতরা ৩ জনই সম্পর্কেএকে অপরের ভাই।












Click it and Unblock the Notifications