চালানো হচ্ছে ১০৬টি স্পেশাল ট্রেন, রেলের আবেদনের পরেও পরিযায়ী হাহাকার গোটা মুম্বই জুড়ে
পরিযায়ীদের ঘরে ফেরাতে চালানো হচ্ছে ১০৬টি স্পেশাল ট্রেন
ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি। এমতাবস্থায় মারণ করোনাকে বাগে আনতে মহারাষ্ট্রে কার্ফু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১৪ এপ্রিল আজ রাত ৮টা থেকে শুরু এই বিধিনিষেধ।চলবে পয়লা মে পর্যন্ত। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাজ্যে কাজে আসেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। কার্ফু জারি হতেই বাড়ি পথে পা বাড়িয়েছেন তাদের অধিকাংশই।

মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাল,থানে,ভিটি স্টেশনের বাইরে চোখে পড়ছে লম্বা লাইন। এদিকে ভীড় সামল দিতে ইতিমধ্যেই ১০৬টি স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করেছে মধ্য রেলওয়ে। কিন্তু তাতেও কমছে না উদ্বেগ। এমনকী গতবারের এই সময় কার্যত একই ধরণের সঙ্কটের কথা ভেবেই আঁতকে উঠছেন সকলে। আর তার জেরেই বাড়ি ফিরতে মরিয়া সকলে। যদিও সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হতে বলছে রেল। এমনকী পরিযায়ীদের ঘরে ফেরাতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিতে চলেছে পূ্র্ব-মধ্য রেলওয়ে।
ঠিক হয়েছে মহারাষ্ট্রের মুম্বই, পুণে ও সোলাপুর থেকে উত্তর ভারতের বিভিন্ন শহরে এই স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। পরবর্তীকালে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। বিহারের পরিয়ায়ী শ্রমিকদের ফেরাতে আগে থেকেই এই বিশেষ ব্যবস্থা করছে রেল। সেন্ট্রাল রেলওয়ে থেকে যাত্রীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েও অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে। লোকমান্য তিলক টার্মিনাসে নিয়োগ করা হয়েছে বাড়তি জিআরপি, আরপিএফ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications