এপ্রিলের মাঝামাধি জরুরি অবস্থা জারি হতে পারে, গুজব ওড়াল সেনা বাহিনী
এপ্রিলের মাঝামাধি জরুরি অবস্থা জারি হতে পারে, গুজব ওড়াল সেনা বাহিনী
করোনা ভাইরাস গোটা দেশে লকডাউন ঘোষণা করেছে মোদী সরকার। ২১ দিনের লকডাউন আরও বাড়বে এই নিয়ে গুজব ছড়াতে শুরু করেছিল। কিন্তু সেটা একেবারেই ঘটছে না জানিয়ে দিেয়ছে কেন্দ্র। এরই মাঝে আবার চড়তে শুরু করেছে আরেক গুজব। বলা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি গোটা দেশে জরুরি অবস্থা জাির করবে সরকার। সেটাই যে মিথ্যে তা স্পষ্ট করে দিয়েছে সেনাবাহিনী।

২১ দিনের লকডাউন বাড়ছে না
করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে মোদী সরকার. সেই সময়সীমা বাড়ানোর এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। কারণ এই সময়সীমা বাড়ানো হবে বলে গুজব ছড়াতে শুরু করেছিল। সেটা যে একবারেই মিথ্যা সোমবার সেটা জানিয়ে দিয়েছে কেন্দ্র।

জরুরি অবস্থা জারি হচ্ছে না
২১ দিনের লকডাউনের মাঝেই আবার খবর ছড়াতে শুরু করে এপ্রিলের মাঝামাঝি গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে জরুরি অবস্থা জারি করা হয়ে। কিন্তু সেটাও যে মিথ্যে খবর তা স্পষ্ট করে দিয়েছে ভারতীয় সেনা। সেনাবাহিনীর তরফ থেকে টুইট করে জানানো হয়েছে এরকম কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই। ভুয়ো খবর ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

করোনা সংক্রমণ বাড়ছে
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে গোটা দেশে। ১০০০ অতিক্রম করেছে করোনা সংক্রমণ। মৃতের সংখ্যা ৩১। সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। দেশবাসীকে বারবার ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications