মাঝ আকাশে নিখোঁজ ভারতীয় বিমান, পরে সফল অবতরণ লন্ডনে
৩৩০ জন যাত্রী নিয়ে রওনা দেওয়া মুম্বই থেকে লন্ডনগামী জেট এয়ারওয়েজের বিমান, মাঝ আকাশে হারিয়ে যাওয়া নিয়ে প্রবল চাঞ্চল্য দেখা যায়।
মুম্বই, ২০ ফেব্রুয়ারি : ৩৩০ জন যাত্রী নিয়ে রওনা দেওয়া মুম্বই থেকে লন্ডনগামী জেট এয়ারওয়েজের বিমান, মাঝ আকাশে হারিয়ে যাওয়া নিয়ে প্রবল চাঞ্চল্য দেখা যায়। জার্মানির আকাশে বিমানটির সঙ্গে যাবতীয় সংযোগ বিচ্ছিন্ন হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলের।
এরপর আপৎকালীন পরিস্থিতিতে জার্মান বায়ু সেনার যুদ্ধবিমান , জেটএয়ার ওয়েজের ওই বিমানটিকে এসকর্ট করে নিয়ে যায় একটি নিরাপদে। সমস্ত রকমের নিরাপত্তা নিয়ে বিমানটির সফল অবতরণ হয় গন্তব্য লন্ডনে।

বিমানটিতে ৩৩০ জন যাত্রী ছাড়াও ছিলেন ১৫ জন ক্র্যু সদস্য। জার্মানির যুদ্ধ বিমানের সহায়তার তাঁদের সকলের প্রাণ অল্পের জন্য বাঁচানো গিয়েছে।
জেট এয়ারওয়েজের ৯ ডাব্লিউ ১১৮ বিমানটি মাঝ আকাশে ৩৬, ০০০ ফিট উপরে থাকতে হারিয়ে যায় বলে জানা গিয়েছে। স্লোভাকিয়ার আকাশ থেকে চেক প্রজাতন্ত্রে ঢোকার পরই বিমানটির রেডিও সিগন্যাল বিচ্ছিন্ন হয় । তখন পাইলট কিছুতেই এয়ারট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করতে না পারার জন্য, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড প্রসিডিওর অনুযায়ী মাঝ আকাশে বিমানটিকে সহায়তা করতে উড়ে যায় দুটি জার্মান যুদ্ধবিমান।












Click it and Unblock the Notifications