কাশ্মীরে ঘোরালো পরিস্থিতির মধ্যে বাজপেয়ী স্মরণ! তাঁর অভাব সবথেকে বেশি অনুভব করছেন, বললেন মেহবুবা
কাশ্মীরে ঘোরালো পরিস্থিতির মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করলেন পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি।
কাশ্মীরে ঘোরালো পরিস্থিতির মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে স্মরণ করলেন পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি। তিনি বলেছেন, এই পরিস্থিতিতে বাজপেয়ীর অনুপস্থিতি সব থেকে বেশি অনুভব করছেন। বিজেপি নেতা হলেও কাশ্মীরিদের প্রতি সহানুভূতিশীল ছিলেন বাজপেয়ী। সেইজন্য তিনি কাশ্মীরিদের ভালবাসা পেয়েছিলেন। বলেছেন মুফতি।

শ্রীনগর-সহ রাজ্যে বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করার পর মেহবুবা মুফতি এই মন্তব্য করেন বলে জানা গিয়েছে।
এদিকে এই পরিস্থিতির মধ্যে জম্মু ও কাশ্মীরে মোবাইল পরিষেবা স্থগিত করে দিয়েছে প্রশাসন। জম্মু, রিয়েসি, ডোডা, কাঠুয়া এবং উধমপুরে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের হস্টেল খালি করে ছাত্রছাত্রীদের বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে এই পরিস্থিতির সমালোচনা করেছেন মেহবুবা। রাজনৈতিক নেতাদের গৃহবন্দি করে সাধারণ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে অনেকেই মজা করছেন। কিন্তু তাঁরা এই পরিস্থিতির ফলাফলকে অবজ্ঞা করে যাচ্ছেন। সরকারকে আক্রমণ করে মেহবুবা বলেছে, সারা পৃথিবী দেখছে সাধারণ মানুষ ও তাদের বক্তব্য পদদলিত হচ্ছে। মেহবুবা বলেছেন, এই কাশ্মীর একটা সময় ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতকে বেছে নিয়েছিল।












Click it and Unblock the Notifications