Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিজেপি নেতার ফার্মহাউসে মধুচক্রের আসর! বড়সড় কেলেঙ্কারি ফাঁস করল পুলিশ

ফার্ম হাউসের মধ্যেই মধুচক্রের আসর! আর সেই ঘটনায় বিজেপি নেতা Bernard N Marak-কে গ্রেফতার করল পুলিশ। মেঘালয়ের তুরা বলে একটি এলাকাতে বিজেপি নেতা'র ফার্মহাউস। আর সেখানেই মধুচক্র চালানোর অভিযোগ। আর এই অভিযোগে সোমবারই জামিন অয

ফার্ম হাউসের মধ্যেই মধুচক্রের আসর! আর সেই ঘটনায় বিজেপি নেতা Bernard N Marak-কে গ্রেফতার করল পুলিশ। মেঘালয়ের তুরা বলে একটি এলাকাতে বিজেপি নেতা'র ফার্মহাউস। আর সেখানেই মধুচক্র চালানোর অভিযোগ। আর এই অভিযোগে সোমবারই জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়।

বড়সড় কেলেঙ্কারি ফাঁস করল পুলিশ

আর এরপরেই উত্তরপ্রদেশ থেকে Bernard N Marak-কে গ্রেফতার করে পুলিশ। ধৃত বার্নার্ড এন মারাক মেঘালয় বিজেপি রাজ্য ইউনিটের সহ-সভাপতি। স্বভাবতই এই ঘটনায় চরম অস্বস্তি বিজেপি নেতৃত্ব।

পুলিস জানিয়েছে, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বিজেপি নেতার ওই ফার্ম হাউসে হানা দেয় পুলিশ। সেখান ছয় নাবালিকাকে উদ্ধার করা হয়। শুধু তাই নয়, ঘটনায় ৭৩ জনকে গ্রেফতার করা হয়। আর এই ঘটনা সামনে আসার পরেই অভিযুক্ত ওই বিজেপি নেতা এলাকা ছাড়ে।

পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছে, বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছিল। আর এরপরেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে সে রাজ্যের পুলিশ।

তদন্তকারীরা জানতে পারেন অভিযুক্ত ওই বিজেপি নেতা উত্তর প্রদেশে গা ঢাকা দিয়েছে। আর এরপরেই সে রাজ্যের পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়। এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত Bernard N Marak-কে উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তুরা'তে নিয়ে যাওয়ার জন্যে মেঘালয় পুলিশের একটি টিম উত্তরপ্রদেশ গিয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে পুলিশ এই প্রসঙ্গে আরও জানিয়েছে, Bernard N Marak-কে তদন্তে সাহায্য করার জন্যে বলা হয়েছিল। কিন্তু তদন্তে মুখোমুখি হঅয়ার আগে সেই পালিয়ে যায় বলে দাবি পুলিশের। আর এরপরেই বিজেপি নেতাকে ধরতে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হয়। কিন্তু ব্যর্থ হয় সে রাজ্যের পুলিশ। কিন্তু শেষমেশ বড় সাফল্য সে রাজ্যের পুলিশের। Bernard N Marak একজন প্রাক্তন জঙ্গি নেতাও বটে। তাঁর গতিবিধি বেশ সন্দেহজনক বলে দাবি পুলিশের। যদিও এই ঘটনায় বিজেপির দাবি, আইন আইনের পথেই চলবে।

জানা যাচ্ছে, অভিযুক্ত বিজেপি নেতাকে নিজেদের হেফাজতে নেবে মেঘালয় পুলিশ। কীভাবে ফার্ম হাউসে এমন কার্যকলাপ চলছিল তা জানার চেষ্টা করা হবে। এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+