করোনা আক্রান্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক, হোম কোয়ারেন্টাইনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁর রাঁচির বাসভবনে কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন। কারণ তিনি সম্প্রতি কোভিড–১৯ ধরা পড়েছে এমন এক ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে দেখা করেন। বুধবার সরকারিভাবে এই তথ্য জানানো হয়েছে।

হাসপাতালে কোভিড রোগীর দেহ অদল বদল


জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সম্প্রতি পানীয় জল ও স্যানিটাইজেশন মন্ত্রী মিথিলেশ ঠাকুরের সংস্পর্শে আসেন, যাঁর কোভিড–১৯ পজিটিভ ধরা পড়েছে। সোরেল তাঁর মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মীদেরও কোয়ারেন্টাইনে যাওয়ার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন মিথিলেশ ঠাকুর ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক মথুরা মাহাতোর। তাঁরও মঙ্গলবার করোনা ধরা পড়ে।

বুধবারই মুখ্যমন্ত্রীর নমুনা পরীক্ষা করা হবে। ঠাকুর ও মাহাতো উভয়ই ভর্তি রয়েছেন রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স সরকারি হাসপাতালে এবং তাঁদের সংস্পর্শে আসা সকলকে সনাক্ত করা হয়ে গিয়েছে। হেমন্ত সোরেনের মন্ত্রীসভায় ঠাকুরই প্রথম যাঁর করোনা ধরা পড়ল।

ঝাড়খণ্ডে করোনা রোগীর সংখ্যা এখনও পর্যন্ত ৩,০১৮, যার মধ্যে ৮৯২ জন সক্রিয় এবং ২২ জন রোগী মৃত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+