পার্কে হাতির মূর্তি বসিয়ে সুপ্রিম-রোষে, মায়াবতীর গাঁট থেকে খসতে পারে ১৯৪ কোটি

পার্কে হাতির মূর্তি বসিয়ে সুপ্রিম রোষে পড়লেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তাঁকে নিজের পকেট থেকে হাতির মূর্তি তৈরি করার খরচ দিতে হতে পারে।

পার্কে হাতির মূর্তি বসিয়ে সুপ্রিম রোষে পড়লেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। শুক্রবার এই মামলার শুনানি যেদিকে গড়িয়েছে, তাতে যদি প্রমাণিত হয় মায়াবতী সরকারি টাকায় পার্কে দলীয় প্রতীক তৈরি করেছেন, তা হলে তাঁকে নিজের পকেট থেকে হাতির মূর্তি তৈরি করার খরচ দিতে হবে। সেক্ষেত্রে ১৯৪ কোটি টাকা দিতে হতে পারে মায়াবতীকে।

পার্কে হাতির মূর্তি বসিয়ে সুপ্রিম-রোষে মায়াবতী

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি ২ এপ্রিল। মায়াবতীর আইনজীবী লোকসভা ভোটের প্রাক্কালে এই শুনানি না করে, তা পিছনোর আর্জি জানিয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী থাকাকালীন মায়াবতী রাজ্যজুড়ে পার্ক তৈরি করেছিলেন। সেই পার্কগুলিতে বসানো হয়েছিল হাতির মূর্তি।

অভিযোগ উঠেছিল, সাধারণ মানুষের পয়সায় নিজের দলের প্রচার করতেই পার্কে হাতির মূর্তি গড়ে তুলেছিলেন তিনি। এই অভিযোগেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়। সেই ভিত্তিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিএসপি নেত্রী মায়াবতী। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন মায়াবতী। ওই সমের মধ্যেই তিনি রাজ্য দুড়ে পার্ত তৈরি করেছিলেন।

২০০৯ সালে এই পার্ক-কাণ্ডে মামলায় দায়ের হয়। সেই মামলায় এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের তথ্ ও সংস্কৃতি দফতরের হিসেব অনুযায়ী হাতির মূর্তি তৈরি হয়েছিল ১৯৪ কোটি টাকা দিয়ে। এই বিপুল পরিমাণ টাকাই নিজেরে গাঁট থেকে দিতে হতে পারে মায়াবতীকে, এমনই আভাস দিয়েছে সুপ্রিম কোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+