হে ভগবান এই মোদী মডেলের হাত থেকে দেশকে বাঁচাও, কটাক্ষ সোনিয়ার

গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রচারে মোদী পরিচালিত গুজরাট মডেলকে আদর্শ মডেল হিসাবে তুলে ধরা হয়। তারই পাল্টা জবাব দিতে কংগ্রেস সভানেত্রীর কটাক্ষ, "হে ভগবান এই দেশকে এই মডেলের হাত থেকে বাঁচাও।" কংগ্রেস সভানেত্রী এদিন মন্তব্য করেন, বিজেপির বহুল প্রচারিত গুজরাত মডেল আসলে মোদী মডেল। যার দরুণ রাজ্যের সাধারণ মানুষকে ভোগান্তি পোয়াতে হচ্ছে।
সোনিয়া বলেন, বিজেপির মুখ্য প্রচারক নরেন্দ্র মোদী মডেলকে গুজরাতের নাম দিয়ে বিক্রি করতে চাইছেন। গুজরাত মডেলের ফলে কী কী হয়েছে? শিখ সম্প্রদায় গত ৫০ বছর ধরে গুজরাতে বসবাস করতে পারে না। পাঞ্জাবের মালওয়া এলাকায় জনসভা করতে গিয়ে এই মন্তব্য করেন সোনিয়া।
কংগ্রেস প্রার্থী বিজয়েন্দ্র সিংলার সমর্থনে এদিন প্রচার করতে এসে সোনিয়া বলেন, গ্রামের কৃষককদের জমি কেড়ে নিয়ে তাঁদের ঘরছাড়া করা হয়েছে। গ্রামবাসীরা জলটুকু পান না। ৫ বছর পর্যন্ত শিশুরা অপুষ্টিতে ভুগছেন। যাঁরা দৈনিক ১১ টাকা রোজগার করেন, তারা দারিদ্রসীমার নীচে বলে গণ্য হয় না। বড় বড় জমিগুলো পছন্দের লোকজনকে দিয়ে দেওয়া হয়। দেশের মানুষ এই ধরণের মডেল দেশ চান না। বলেন কংগ্রেস সভানেত্রী।
বিজেপিকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস সভানেত্রী বলেন, বিজেপি যদি, ধ্বংসাত্মক ও বিভেদ নীতির জন্য পরিচিত হয়, তাহলে অন্যদিকে কংগ্রেস দরিদ্র ও কৃষকের অধিকার এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত।
এদিনে দরিদ্র ও কৃষকদের অধিকারই সোনিয়ার ১৫ মিনিট বক্তৃতার অধিকাংশ জায়গা জুড়ে ছিল। কৃষক ও দরিদ্রদের কী কী ধরণের সমস্যার সম্মুখীন হতে হয় গুজরাতে তা তুলে ধরেন সোনিয়া। প্রতিবন্ধী ভাতা পান না অধিকাংশই, নবীন সম্প্রদায় চাকরির সুযোগ না থাকার অভিযোগও জানাচ্ছেন. যারা চাকরি পাচ্ছেন তারা মাইনে নিয়েও অভিযোগ করছেন বলে মন্তব্য করেন সোনিয়া।












Click it and Unblock the Notifications