ফুল-আবিরে বৃন্দাবন মাতল হোলির আগাম উচ্ছাসে, প্রধানমন্ত্রীর জন্য পাঠানো হল রঙ

রাত পোহালেই হোলির রঙে মাততে চলেছে গোটা দেশ। বসন্তের পরিপূর্ণ সৌন্দর্যকে উদাপন করার আরেক নাম হোলি বা দোল উৎসব। সকলকে আন্তরিকতার রঙে আপন করে নেওয়ার উৎসব হোলি।

দু'দিন বাদেই হোলির রঙে মাততে চলেছে গোটা দেশ। বসন্তের পরিপূর্ণ সৌন্দর্যকে উদাপন করার আরেক নাম হোলি বা দোল উৎসব। সকলকে আন্তরিকতার রঙে আপন করে নেওয়ার উৎসব হোলি। আর তার আগেই উত্তর প্রদেশের বৃন্দাবনের আকাশ বাতাশ আজ আবিরের রঙে রঙিন হতে শুরু করল। সেখানে আজ থেকেই পালন হতে শুরু করল হোলি উৎসব।

বৃন্দাবনের হোলি

বৃন্দাবনের হোলি

বৃন্দবনের হোলি উৎযাপন প্রায় ১ সপ্তাহ ধরে চলে। সেই সঙ্গে চলে ভজন ও মন্ত্রোচ্চারণ। আর আজ থেকেই সেই উচ্ছাস উদ্দিপনা সেখানে দ্বিগুণ হতে শুরু করেছে।

'হোলি নতুন রঙ আনে জীবনে'

'হোলি নতুন রঙ আনে জীবনে'

বৃন্দাবনের বহু বিধবা মহিলাই হোলির রঙকে জীবনের সঙ্গে একাত্ম করে নিতে ভালো বাসেন। তাই তাঁদের কাছে হোলিই জীবনে নতুন রঙ এনে দেয়। এদিন ফুল আর আবিরের সেই হোলি খেলে রীতিমত উচ্ছসিত তাঁরা।

ফুলের হোলি

ফুলের হোলি

দেশের বিভিন্ন প্রান্তে হোলির উদযাপন বিভিন্ন রকমভাবে হয়। বৃন্দাবনের হোলির ঘরানা সেদিক থেকে অনেকটাই আলাদা। সেখানে ফুলের পাপড়ি দিয়ে হোলি খেলার রীতি রয়েছে।

প্রধানমন্ত্রীর জন্য রঙ

প্রধানমন্ত্রীর জন্য রঙ

বৃন্দাবনে এদিন হোলি খেলার পরই প্রধানমন্ত্রীর জন্য মাটির হাঁড়ি ভর্তি করে রঙ পাঠিয়ে দেন , বৃন্দাবনের মহিলারা। আর এইভাবেই তাঁর সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন হোলির আনন্দ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+