কোভিড–১৯ থেকে বাঁচতে সহায় হোক মাস্ক, কীভাবে ব্যবহার করবেন জানুন সহজ পদ্ধতি
কোভিড–১৯ থেকে বাঁচতে সহায় মাস্ক, জেনে নিন ব্যবহারের পদ্ধতি
করোনা ভাইরাসের প্রকোপ সুদূর চিন থেকে ছড়িয়ে পড়েছে ভারত সহ ১১৭টি দেশে। কিভাবে এই সংক্রমণের হাত থেকে বাঁচবেন তার সুরাহা হিসাবে চিকিৎসক–বিশেষজ্ঞরা জানিয়েছেন যে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন। এবং সাবধানতা বজায় রাখুন। অনেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মুখে মাস্ক ব্যবহার করছেন। যদিও অনেকেই জানেন না যে ঠিক কোন সময় বা কিভাবে এই মাস্ক ব্যবহার করা দরকার। তাঁদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের তরফ থেকে রইল জরুরি কিছু তথ্য।

কখন মাস্ক ব্যবহার করতে হয়
- আপনি সুস্থ আছেন, কিন্তু আপনাকে মাস্ক তখনই পরতে হবে যখন আপনি কোনও কোভিড-১৯-এ আক্রান্ত ব্যক্তির দেখভাল করছেন।
- আপনার যদি সর্দি হয় আর যদি আপনি হাঁচেন তবেই মাস্ক পরুন।
- অনবরত অ্যালকোহল রয়েছে এমন সাবান বা হ্যান্ডওয়াশ ও জল দিয়ে হাত ধুলে তবেই মাস্ক ফল দেয়।

কিভাবে মাস্ক পরবেন ও ব্যবহার করবেন
- মাস্ক পরার আগে নিজের হাত ভালো করে অ্যালকোহল রয়েছে এমন সাবান ও জল দিয়ে ধুয়ে নিন।
- মুখ ও নাক ঢেকে ফেলুন মাস্ক দিয়ে এবং মুখ ও মাস্কের মধ্যে যাতে কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করুন।
- এটা ব্যবহারের সময় বারবার ছোঁবেন না, যদি সেটা করেন তবে হাত ভালো করে ধুয়ে তবেই মাস্ককে স্পর্শ করুন।

মাস্ক খোলার নিয়ম
- নতুন মাস্কের সঙ্গে পুরনো মাস্কটি বদল করে নিন ও একই মাস্ক বারবার ব্যবহার করবেন না।
- মাস্ক খোলার জন্য তা পেছন দিক দিয়ে খুলুন (মাস্কের সামনের অংশ ছোঁবেন)।
- এটিকে সঙ্গে সঙ্গে কোনও ডাস্টবিনে ফেলে দিন।
- এরপর হাত ধুয়ে নিন অ্যালকোহল যুক্ত সাবান দিয়ে।












Click it and Unblock the Notifications