List of Train Cancelled: শুক্রবার গোটা রাত ধরে কাজ চলবে রেলের, বাতিল বহু ট্রেন! রইল তালিকা

List of Train Cancelled: শনিবার কিংবা রবিবার যেন আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে ট্রেন যাত্রীদের কাছে! প্রত্যেক সপ্তাহেই ট্রেন বাতিল নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে গিয়েছে। কখনও সিগন্যালিংয়ের কাজ তো কখনও লাইন রক্ষানাবেক্ষনের দাওয়াই দিয়ে একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে।

আর সেই ধারা অব্যাহত থাকল পরীক্ষার মধ্যেও। আজ শুক্রবার থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। আর আজ শুক্রবার রাতেই রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ করবে রেলওয়ে। ফলে রাতের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

List of Train Cancelled

List of Train Cancelled: কাজ শুরু হবে ১১ টা থেকে

পূর্বরেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বারাকপুর স্টেশনের কাছে রেলের ট্র্যাক মেরামতির কাজ শুরু হবে। আর তা শুক্রবার রাত ১১ টা থেকে শুরু হবে। চলবে শনিবার ভোর ৫টা পর্যন্ত। আর এই কাজের জন্যে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে।

পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে সে বিষয়ে উল্লেখ করা হয়েছে। হঠাত করেই এভাবে একগুচ্ছ ট্রেন বাতিলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রীরা। এক নজরে দেখে নেওয়া যাক বাতিল (List of Train Cancelled) ট্রেনের তালিকা-

List of Train Cancelled: শুক্রবার রাতে বাতিল থাকবে যে ট্রেনগুলি

শিয়ালদহ থেকে ট্রেন নম্বর 31631 এবং ট্রেন নম্বর 31447 বাতিল (List of Train Cancelled) থাকবে
রানাঘাট থেকে ট্রেন নম্বর 31636 বাতিল থাকবে
ট্রেন নম্বর 31450 নৈহাটি থেকে বাতিল

List of Train Cancelled: শনিবার সকালে বাতিল ট্রেনের তালিকা

শিয়ালদহ থেকে ট্রেন নম্বর 31311 বাতিল থাকবে
ট্রেন নম্বর 31314 কল্যাণী সীমান্ত থেকে বাতিল থাকবে।

এভাবে একগুচ্ছ ট্রেন বাতিলেরর (List of Train Cancelled) জন্যে যাত্রী দুর্ভোগ হবে। আর সেজন্যে রেলের তরফে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে। তবে সাময়িক সমস্যা হলেও এই কাজে পরিষেবার মান আরও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

তবে এই কাজের জন্যে মাধ্যমিক পরিক্ষার্থীদের কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে রেল। ঘোষণা অনুযায়ী পরীক্ষার্থীরা রেলের পরিষেবা পাবেন বলেও দাবি করা হয়েছে। অর্থাৎ সকাল থেকে সমস্ত ট্রেনে ২২ টি স্টেশনে দাঁড়াবে বলে জানানো হয়েছে।

এই বিষয়ে বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করতে হবে-

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+