Parliament Special Session: বিশেষ অধিবেশনেই পাশ হবে 'এক দেশ এক ভোট' বিল! জোর জল্পনা
Parliament Special Session: বিশেষ অধিবেশন ডাকল মোদী সরকার। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। আর তা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। অমৃতকালের মধ্যে সংসদের বিশেষ অধিবেশনের বিশেষ তাৎপর্য রয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে টুইট করেছে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী।
হঠাত করে কেন এই বিশেষ অধিবেশন তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এই বিষয়ে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। তবে বিশেষ এই অধিবেশনে বেশ কয়েকটি বিল পাশ করাতে পারে মোদী সরকার। যার মধ্যে One Nation-One Election সংক্রান্ত বিল রয়েছে বলেও জানা গিয়েছে।

লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করতে চায় মোদী সরকার। আর এটি সেই সংক্রান্ত বিল। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর তা নিয়ে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় দলই। আর এর মধ্যেই এই বিল খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও আরও বেশ কয়েকটি বিল মোদী সরকার পাশ করতে পারে। যার মধ্যে মহিলা সংরক্ষণ সংক্রান্ত একটি বিল পেশ হতে পারে। রাজ্যসভা এবং লোকসভায় এই বিল পাশ হতে পারে। এছাড়াও ইউনিফর্ম সিভিল কোর্ড বিল পেশ করতে পারে মোদী সরকার। এমনটাই সূত্রে জানা গিয়েছে।
শুধু তাই নয়, সামনেই G-20 শীর্ষ সম্মেলন রয়েছে। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে অধিবেশনে সরকারের তরফে বিশেষ কোনও প্রস্তাব আনা হতে পারে বলেও জানা গিয়েছে।
এমনকি এই সম্মেলন যাতে সফল হয় সে জন্যে বিরোধীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন। এমনটাই মনে করা হচ্ছে। যদিও এই অধিবেশনের ডাক ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এমনকি অধিবেশনের বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি বলে অভিযোগ অধীর চৌধুরী।
তিনি বলেন, কোনও তথ্য দেওয়া হয়নি অধিবেশনের বিষয়ে। টুইটের মাধ্যমে জানতে পেরেছি। এমনকি কোনও নোটিশও দেওয়া হয়নি বলে জানিয়েছেন বহরমপুরের এই সাংসদ।
#WATCH संसद के विशेष सत्र को लेकर हमें कोई जानकारी नहीं मिली। हमें ट्वीट के माध्यम से सत्र के बारे में पता चला, हमें किसी भी तरह का नोटिस, पत्र या फोन करके इसकी जानकारी नहीं दी गई: कांग्रेस नेता अधीर रंजन चौधरी pic.twitter.com/ZnlRmzzt4E
— ANI_HindiNews (@AHindinews) August 31, 2023
অন্যদিকে সংসদের বিশেষ অধিবেশনে পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।












Click it and Unblock the Notifications