রাফালে বিতর্কে নিজের মন্ত্রকের বিরুদ্ধে গিয়ে মোদীর পাশেই ছিলেন পার্রিকর

রাফালে বিতর্কে মোদীকে সমর্থন করতে দেখা গিয়েছে মনোহর পার্রিকরকে।

একসময়ে গোয়া থেকে তুলে এনে তাঁকে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের দল ও রাজ্যের প্রয়োজনে গোয়া ফিরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন মনোহর পার্রিকর। শুক্রবার হিন্দু পত্রিকার একটি রিপোর্ট নিয়ে সংসদে হইচই পড়ে যায়। তাতে লেখা ছিল, প্রধানমন্ত্রীর দফতর রাফালে চুক্তি নিয়ে বরাবর নাক গলিয়ে এসেছে। যার ফলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অসম্মতিসূচক চিঠিও পাঠানো হয়।

রাফালে বিতর্কে মোদীর পাশেই ছিলেন পার্রিকর

এই প্রসঙ্গে কংগ্রেস তথা রাহুল গান্ধী বরাবর কেন্দ্র তথা প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এসেছেন। শুক্রবার গোপন চিঠি ফাঁস হওয়ার পরে রাহুল গান্ধী ফের একবার আক্রমণের রাস্তায় হেঁটেছেন।

হিন্দু পত্রিকা জানুয়ারি মাসে একটি রিপোর্টে দাবি করে, এই চুক্তিতে সম্মতি ছিল না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের। নোট দিয়ে সেই অসম্মতির কথা তাঁরা জানিয়েওছিল। ২০১৫ সালের ২৪ নভেম্বর সেই নোট পাঠানো হয়। তৎকালীন উপ-সচিব এসকে শর্মা তা পাঠান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। যদিও প্রাক্তন প্রতিরক্ষা সচিব জি মোহন জানিয়েছেন, ওই নোটে রাফালে চুক্তিতে ঠিক হওয়া দাম নিয়ে অসম্মতি জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের অসম্মতি নোট সার্বভৌম গ্যারান্টি ও বিভিন্ন শর্ত নিয়ে ছিল। এর সঙ্গে রাফালের দামের কোনও সম্পর্ক নেই।

একই পথে হেঁটে মোদীকে সমর্থন করতে দেখা গিয়েছে মনোহর পার্রিকরকেও। অসম্মতি জানিয়ে যে চিঠির ভাষ্য তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী পার্রিকরের টেবলে পৌঁছেছিল তাতে তিনি গোটা পর্যবেক্ষণকে 'ওভার রিঅ্যাকশন' বলে লিখেছেন। এটা আবেগতাড়িত এই বক্তব্য বলেই তিনি ব্যাখ্যা করতে চেয়েছেন।

বর্তমান প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন এই প্রসঙ্গ তুলেই হিন্দু পত্রিকাক কড়া সমালোচনা করেন। বলেন, যে চিঠি নিয়ে রিপোর্ট হল তাতে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী পার্রিকরের মন্তব্য ছিল। সেটাকে উহ্য রেখেই অসম্পূর্ণ রিপোর্ট করা হয়েছে। পুরো রিপোর্ট করা উচিত ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+