সন্ত্রাস দমনে মনমোহনের চেয়ে অনেক কঠোর মোদী, মত কংগ্রেসেরই নেত্রী শীলা দীক্ষিতের

দিল্লি প্রদেশ কংগ্রেস প্রধান শীলা দীক্ষিত এমন মন্তব্য করেছেন যে দেশ জোড়া হইচই বেঁধে গিয়েছে।

দিল্লি প্রদেশ কংগ্রেস প্রধান শীলা দীক্ষিত এমন মন্তব্য করেছেন যে দেশ জোড়া হইচই বেঁধে গিয়েছে। তিনি জানিয়েছেন, ২৬/১১ মু্ম্বই হামলার পরে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের যে তৎপরতা ছিল তার চেয়ে অনেক বেশি বজ্রকঠিন মানসিকতা পুলওয়ামা হামলার পর দেখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সন্ত্রাস দমনে মনমোহনের চেয়ে মোদী অনেক কঠোর, বললেন কংগ্রেস নে

তবে একইসঙ্গে শীলা জানিয়েছেন, মোদী যা করেন সবই রাজনৈতিক উদ্দেশ্যে। এক প্রশ্নের উত্তরে শীলা বলেছেন, মনমোহন সিং ততটা কঠিন ছিলেন না মোদীর মতো। তবে দেখে মনে হয় তিনি সবই করেন রাজনীতির জন্য।

এক অনুষ্ঠানে সাংবাদিক বীর সাংভী তাঁকে প্রশ্ন করেন, বালাকোটে জইশ ই মহম্মদ সেনা ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার হামলার পর মোদী বলেছেন, ২০০৮ সালের মুম্বই হামলার পর কংগ্রেস কিছুই করেনি। আর পুলওয়ামা হামলার পর তিনি কড়া জবাব দিয়েছেন।

শীলা মনমোহনের কথা বললেও মোদীর কড়া সমালোচনা করেছেন। তবে সংবাদমাধ্যমে শীলার ওই অংশটুকু উদ্ধৃত করে আলোচনা হয়েছে। যা নিয়ে শীলা বলেছেন, এই ধরনের বিকৃতি হলে তাঁর কিছু করার নেই।

প্রসঙ্গত, পুলওয়ামা হামলার পর মোদী বারবার বলেছেন, ২০০৮ সালের মুম্বই হামলার পর ১০ জন পাকিস্তানি জঙ্গি এসে ১৬৬ জনকে মেরে দিয়ে গেলেও তৎকালীন ইউপিএ সরকার কোনও ব্যবস্থা নেয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+