Manipur Violence: মণিপুরে শান্তি ফিরবেই, শিশুর মাথায় হাত দিয়ে প্রতিশ্রুতি শাহের

Manipur Violence: হিংসায় বিধ্বস্ত মণিপুর, গত এক মাস ধরে হিংসা চলছে উত্তর-পূর্বের এই রাজ্যে। সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়েছে মণিপুরে শান্তি ফেরাতে সময় লাগবে। কুকি এবং মেইই জনজাতির মধ্যে সংঘর্ষে তুমুল অশান্তি ছড়িয়েছে সেখানে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সেখানে গিয়ে শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

গত পরশু মণিপুরে পৌঁছেন অমিত শাহ। পৌঁছেই মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং মন্ত্রিসভার সদস্যদের কাছ থেকে পুরো পরিস্থিতির রিপোর্ট নেন তিনি। সেনাবাহিনীর কাছ থেকেও সব তথ্য সংগ্রহ করেছেন তিনি। এই নিয়ে দুই দীর্ঘক্ষণ পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ

তার পরের দিন তিনি হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। অমিত শাহ মোরে এবং কাঙপোকি জেলায় পরিদর্শন করেন ত্রাণশিবিরগুলি। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুর মাথায় হাত দিয়ে রাজ্যে শান্তি ফরিয়ে আনার প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মণিপুর

মূলক মেইই সম্প্রদায়কে সংরক্ষণের তালিকায় আনার প্রতিবাদেই এই বিক্ষোভ শুরু হয়। কুকি সম্প্রদায় প্রবল বিরোধিতায় জানিয়েছে মেইই সম্প্রদায়কে তপশিলি জাতির তালিকায় অন্তর্ভুক্ত করাকে। সেকারণেই দুই গোষ্ঠার মধ্যে দফায় দফায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

ইতিমধ্যেই এই সংঘর্ষে ৪০ জনের প্রাণ গিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বুধবার মণিপুরে হিংসায় বিধ্বস্ত ঘরছাড়া পরিবারগুলির সঙ্গে দেখা করেন অমিত শাহ। এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে তাদের ঘরে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

হিংসা বিধ্বস্ত এলাকায় হেলিকপ্টারে করে ত্রাম সামগ্রি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার রাজভবনে তিনি জনজাতি গোষ্ঠীর নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। কীভাবে রাজ্যে শান্তি ফিরিয়ে আনা যায় তার সবরকম চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। দ্রুতই সেখানে শান্তি ফিরে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।

অন্যদিকে মণিপুরে লাগাতার একমাস ধরে কার্ফু জারি থাকার কারণে জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। ভোর পাঁচটায় কর্ফু শিথিল হলেই দোকানে দোকানে লম্বা লাইন পড়ছে। খাদ্য সংকট দেখা দিয়েছে। রান্নার গ্যাসের দাম ২০০০ টাকা হয়ে গিয়েছে। সব খাবারের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। কার্ফুর কারণে খাদ্য সামগ্রির ট্রাক মণিপুরে ঢুকতে পারছে না। আবার মণিপুরে অশান্তির কারণে গোটা দেশে আদার দাম বেড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+