Manipur Violence: মনিপুরে নতুন করে হিংসা! গভীর রাতে গুলিতে মৃত অন্তত নয়
গত ২৪ ঘন্টায় মনিপুরে নতুন করে হিংসা (Manipur Violence) শুরু হয়েছে। ঘটনায় এক মহিলা-সহ নয় জনের মৃত্যু হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে গভীর রাতে খামেনলোক এলাকায় গুলি চালনার ঘটনায় এই মৃত্যু হয়েছে।
এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছে। তাঁদেরকে চিকিৎসার জন্য ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। হিংসায় মৃতদের কয়েকজনের দেহে একাধিক বুলেটের চিহ্ন ছাড়াও কয়েকজনের শরীরে কাটা দাগও পাওয়া গিয়েছে। খামেনলোক এলাকায় গুলি করে খুনের যে ঘটনা ঘটে, তা কাংপোকপি এবং ইম্ফল পূর্ব জেলার সীমান্তের কাছে। গত কয়েকদিন ধরেই সেখানে উত্তেজনা রয়েছে।

মঙ্গলবার গভীর রাতের এই ঘটনা, রাজ্যে সাম্প্রতিক হিংসায় (Manipur Violence) শান্তি ফিরিয়ে আনার চেষ্টায় বড় ধাক্কা। ৩ মে থেকে শুরু হওয়া মেইতেই এবং কুকিদের মধ্যে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত রাজ্য। বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে দুষ্কৃতী হামলায়। এই ঘটনায় মৃতের সংখ্যাটা ১০০-র ওপরে। আহতের সংখ্যা বহু। হাজার হাজার মানুষ ঘর-বাড়ি হারিয়েছেন।

মনিপুরের উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ মেইতেইদের তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার বিরোধিতা করে। তারপর থেকেই সেখানে হিংসা (Manipur Violence) শুরু। বর্তমানে উত্তর-পূর্বের এই ছোট রাজ্যের ১৬ টি জেলার মধ্যে ১১ টিতে কার্ফু রয়েছে। গুজবের মাধ্যমে হিংসা ছড়ানোয় বাধা তৈরি করতে সেখানে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা হয়েছে।
দিন কয়েক আগে সেখানে আহত শিশুকে নিয়ে ইম্ফল যাওয়ার সময় অ্যাম্বুল্যান্সের মধ্যে গুড়িয়ে মারা (Manipur Violence) হয় তিনজনকে। এই তিনজন একই পরিবারের। তাঁদের মধ্যে স্বামী ছিলেন কুকি সম্প্রদায়ের এবং স্ত্রী ছিলেন মেইতেই সম্প্রদায়ের।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications