Manipur Problem: অসম রাইফেলসের বিরুদ্ধে FIR দায়ের মণিপুর পুলিশের

Manipur Problem: প্রায় তিন মাস ধরে অশান্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর ( Manipur)। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার অসম রাইফেলসের বিরুদ্ধে এফআইআর দায়ের করল মণিপুর পুলিশ।

অভিযানের পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অসম রাইফেলসের বিরুদ্ধে। প্রসঙ্গত, গত ৫ অগস্ট মণিপুরের বিষ্ণুপুর জেলার কাওয়াকটায় তিন মেইতি জাতির পুরুষকে খুন করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিশ তদন্ত করতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ।

অসম রাইফেলসের বিরুদ্ধে FIR

বিষ্ণুপুর জেলার ফউগাকচাও থানায় ওই খুনের ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। মণিপুর পুলিশ সিদ্ধান্ত নিয়েছে, বিষ্ণুপুর জেলার মৈরাং-কাংভাই রোডে যে চেক পোস্টগুলি রয়েছে, সেখানে অসম রাইফেলসের বদলে সিআরপিএফ ও পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। মেইতি জনজাতির তরফেও অসম রাইফেলস সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, ভারতীয় সেনা ও অসম রাইফেলস দাবি করেছে, তাদের অভিযানে বাধা হয়ে দাঁড়াচ্ছে মেইতি জনজাতির মহিলাদের একটি সংগঠন। পুলিশে দায়ের করা অভিযোগে দাবি করা হয়েছে, ৫ অগস্ট ভোর সাড়ে ৬টায় পুলিশের গাড়ি আটকে তদন্তে বাধা দেয় অসম রাইফেলসের জওয়ানরা।

মণিপুর পুলিশের অনুমান ওই তিন মেইতি জনজাতির পুরুষের মৃত্যুর জন্য দায়ী কুকি জনজাতির সদস্যরা। এফআইআর-এ আরও বলা হয়েছে, এমন একটি নারকীয় ঘটনার অভিযুক্তকে ছাড় দিল অসম রাইফেলস। অসম রাইফেলস সূত্রে দাবি করা হয়েছে, পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে কারণেই পুলিশের গাড়ি আটকানো হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে জওয়ানদের রীতিমতো বচসা চলছে। অসম রাইফেলস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন হলেও এটি কাজ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে। এই বাহিনীর তরফ থেকে পুলিশের অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, গত মে মাস থেকে অশান্তি শুরু হয়েছে মণিপুরে। এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনের মৃত্যু হয়েছে মণিপুরে। ৬০ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। এই অবস্থায় লাগাতার মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। কেন মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী কোনও বক্তব্য রাখছেন না তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই অবস্থায় আগামী ১১ তারিখ রাজ্য সভায় মণিপুর ইস্যুতে সরকার বক্তব্য রাখতে পারে। এমনটাই সূত্রে জানা গিয়েছে। যদিও এই বিষয়ে সরকারের গত্রফে কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+