মণিপুর নির্বাচন ২০১৭ : প্রথম দফায় ৩৮টি আসনের জন্য শুরু ভোটগ্রহণ, ভোট পড়ল ৮০ শতাংশ
আজ, শনিবার মণিপুরে দু'দফা নির্বাচনের মধ্যে প্রথম দফার ভোটগ্রহণ। ৩৮টি বিধানসভা কেন্দ্রের ১৬৮ প্রার্থীর ভাগ্যপরীক্ষা। দিনের শেষে ভোট পড়ল ৮০ শতাংশ।
ইম্ফল, ৪ মার্চ : আজ, শনিবার মণিপুরে দু'দফা নির্বাচনের মধ্যে প্রথম দফার ভোটগ্রহণ সম্পন্ন হল। ৩৮টি বিধানসভা কেন্দ্রের ১৬৮ প্রার্থীর ভাগ্যপরীক্ষা হল আজ। এদের মধ্যে মাত্র ৬ জন মহিলা প্রার্থী। এদিন সকাল থেকেই ভোটদানের উৎসাহ চোখে পড়ে। দিনের শেষে ভোট পড়ল ৮০ শতাংশ।
প্রথম দফার ভোটে ভোটার সংখ্যা ১১,১৯,২৭১। এদের মধ্যে ৫,৭৫,২২১ জন মহিলা ভোটার রয়েছেন। ৩৮টি বিধানসভা কেন্দ্রের জন্য ১,৪৮৭টি পোলিং স্টেশন রাখা হয়েছে।

প্রথম দফায় ৩৮ টি আসনের সবকটিতেই বিজেপি নিজেদের প্রার্থী দিয়েথে। অথচ শাসক দল কংগ্রেস মাত্র ৩৭টি আসনে প্রার্থী দিতে সক্ষম হয়েছে।
মণিপুরের অন্যতম প্রাচীন আঞ্চলিক দল মণিপুর পিপলস পার্টি যারা একসময়ে সরকার গঠন করেছিল, এইবার মাত্র ১৩টি আসনে প্রার্থী দিতে পেরেছে। তৃণমূল কংগ্রেস ১০টি আসনে প্রার্থী দিয়েছে।
#ManipurElection2017: Irom Sharmila casts her vote at booth no. 3/39 of Khurai assembly constituency, says she is confident of her victory. pic.twitter.com/Zi8cArRmRq
— ANI (@ANI_news) March 4, 2017
তবে এবার নজরে থাকছে ইরম চানু শর্মিলার রাজনৈতিক দল পিপলস রিসার্জেন্স অ্য়ান্ড জাস্টিস অ্যালায়েন্স। এই দলের মাত্র একটি প্রার্থীই এই দফায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮ জন নির্দল প্রার্থী হিসাবে নির্বাচন লড়ছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications