মুসলিমদের নিয়ে মন্তব্য! মানেকাকে নোটিশ নির্বাচন কমিশনের
মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানেকা গান্ধীকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে সুলতামপুরেরজেলাশাসক কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।
মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মানেকা গান্ধীকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে সুলতামপুরের জেলাশাসক কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। প্রচার সভায় মানেকা গান্ধীকে বলতে শোনা যায়, মুসলিমরা যেন তাঁকেই ভোট দেন। যদি তা না হয়, তাহলে তাঁদের কোনও অনুরোধ শুনতে তিনি বাধ্য থাকবেন না। বৃহস্পতিবার তিনি এই কথা বলেন বলে জানা গিয়েছে।

মুসলিমদের প্রতি মানেকার বার্তা
প্রচার সভায় মানেকা গান্ধীর একটি ভিডিও রীতিমত ভাইরাল হয়ে যায়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, যেখানে শোনা যায় মানেক বলছেন ,' আমি জিতছি। আমি মানুষের সমর্থন আর
ভালোবাসায় জিতছি। তবে আমার জয় যদি মুসলিম ভোটারদের ছাড়া হয়,তাহলে খুবই খারাপ লাগবে। তখন 'দিল খাট্টা' হয়ে যাবে। তখন যদি কোনও মুসলিম আমার কাছে কাজ চাইতে আসেন ,মনে হবে থাক ছেড়েদি.. কী এসে যায়..চাকরি সওদাবাজিও তো বটে.. কথাটা ঠিক না ভুল?.. এরকম তো নয় যে আমরা
সবাই মহত্মা গান্ধীর ষষ্ঠ সন্তান!..'

কমিশনের নোটিশ
অভিযোগ পাওয়ার পরেই ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। সুলতানপুরের জেলাশাসক তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠান।

মানেকার সাফাই
পরে অবশ্য মানেকা গান্ধী নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, তাঁর বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তিনি মুসলিমদের ভাল বাসেন। তিনি বিজেপির সংখ্যালঘু সেলের একটি বৈঠক ডেকেছিলেন। তিনি বলতে চেয়েছিলেন, এই নির্বাচনে তিনি জিতছেন। তাতে যেন সভাই সঠিকভাবে অংশগ্রহণ করেন।
বর্তমানে পিলভিটের সাংসদ মানেকা গান্ধী। গত প্রায় ১০ দিন ধরে তিনি সুলতানপুরে প্রচার শুরু করেছেন। এই আসনটি তাঁর ছেলে বরুণ গান্ধীর দখলে রয়েছে। বর্তমান নির্বাচনে বরুণ গান্ধী পিলভিট থেকে লড়াই করছেন আৎ মানেকা গান্ধী লড়াই করছেন সুলতানপুর থেকে।












Click it and Unblock the Notifications