কর্নাটকে জনাদেশকে হরণ করা হয়েছিল, উচিত শিক্ষা পেয়েছে কংগ্রেস, হুঙ্কার মোদীর
কর্নাটকে জনাদেশকে হরণ করা হয়েছিল, উচিত শিক্ষা পেয়েছে কংগ্রেস, হুঙ্কার মোদীর
বিধানসভা নির্বাচনে জনতার রায়কে চুরি করেছিল কংগ্রেস। উপনির্বাচনে মানুষ তাঁদের উচিত শিক্ষা দিয়েছে। কর্নাটক উপনির্বাচে বিজেপির জয়ের প্রেক্ষিতে সোমবার এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উপনির্বাচনে জয় বিজেপির
১৫ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনক হয়েছিল কর্নাটকে। তার মধ্যে ১২িটতেই জিতেকে বিজেপি। ইয়েদুরাপ্পার সরকারি টিকে থাকার পথ আরও মসৃণ হয়েছে। ফল এতোটাই ভাল হয়েছে যে জেডিএসের গড় দখল করেছে বিজেপি। যেটা একেবারেই আশাতীত ছিল ইয়েদুরাপ্পাদের কাছে। সেকারণেই কংগ্রেসের বিদ্রোহী বিধায়কদের মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কারণ বিজেপিতে যোগ দিয়ে উপনির্বাচনে জয় অনেক সহজ করে দিয়েছেন তাঁরা।

কংগ্রেসকে আক্রমণ মোদীর
কর্নাটকের উপনির্বাচনে এই জয়ে নতুন করে উদ্দিপনা পেয়েছে বিেজপি শিবির। কারণ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন থেকে পশ্চিমবঙ্গে উপনির্বাচন কোথাও বিজেপি হালে পানি পায়নি। সেই সময়ে কর্নাটকের এই বিপুল জয়ে নতুন করে উদ্যোম এসেছে বিজেপি শিবিরে। তাই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিেয়ছেন তিনি। মোদী অভিযোগ করেছেন বিধানসভা নির্বাচনে জনতার রায়কে পিছনের দরজা দিয়ে চুরি করেছিল কংগ্রেস। উপনির্বাচনে তাই কংগ্রেসকে উচিত শিক্ষা দিয়েছে জনতা।

বিদ্রোহী কংগ্রেস নেতাদের হাতে রাখাই চ্যালেঞ্জ
যে বিদ্রোহী কংগ্রেস নেতাদের কাঁধে ভর করে বিজেপি কর্নাটকের উপনির্বাচনে এই বিপুল জয় পেয়েছে তাঁদের এখন হাতে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইয়েদুরাপ্পাদের। কারণ মন্ত্রীত্বের লোভেই এই দল বদল করেছিল তাঁরা। তাই আগে থাকতেই তাঁদের তুষ্ট করতে ইয়েদুরাপ্পা ঘোষণা করেছেন, বিজেপিতে যোগদানকারী কংগ্রেসের যেসব বিদ্রোহী নেতা জয়ী হয়েছেন তাঁদের তিনি মন্ত্রী করবেন।












Click it and Unblock the Notifications