'স্বপ্নে'র রয়াল এনফিল্ডে নিজের হাতেই আগুন! কোন ঘটনায় ক্ষুব্ধ মালিকের এই কাণ্ড, জেনে নিন

সাত বছর পরে হাতে এসেছে স্বপ্নের বাইক। যদিও ক্ষোভে নিজের হাতেই আগুন ধরালেন সেই ব্যক্তি।

সাত বছর পরে হাতে এসেছে স্বপ্নের বাইক। যদিও ক্ষোভে নিজের হাতেই আগুন ধরালেন সেই ব্যক্তি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের করা খবর অনুযায়ী, মহারাষ্ট্রের সাওন্তওয়াদির বাসিন্দার আনোয়ার রাজগুরুর ক্ষোভ পরিবহণ দফতরের আমলাতান্ত্রিকতার বিরুদ্ধে।

 স্বপ্নের রয়াল এনফিল্ডে নিজের হাতেই আগুন! কোন ঘটনায় ক্ষুব্ধ মালিকের এই কাণ্ড, জেনে নিন

জানা গিয়েছে, প্রায় সাত বছর আগে পরিবহণ দফতের তরফে আনোয়ার রাজগুরুর রয়াল এনফিল্ড থান্ডারবার্ডে আটক করেছিল। গাড়ি রেজিস্ট্রেশনে ভুয়ো কাগজপত্র ব্যবহারের অভিযোগে গোয়ায় আটক করা হয়েছিল গাড়িটিকে। অভিযোগ, গোয়া পুলিশ এবং পরিবহণ দফতর আদালতের নির্দেশ মেনে কাজ করতে দীর্ঘ সময় নিয়েছে।

২০০৯-এর মার্চে রয়াল এনফিল্ড থান্ডারবার্ড কিনেছিলেন আনোয়ার রাজগুরু। ৪ অক্টোবর ফের নিজের বাইকের দখল পান তিনি। এই সময়ের মধ্যে গাড়ির বিমা থেকে শুরু করে আরটিও-র পেনাল্টি, সবই দিয়েছেন তিনি। পরে বিচার বিভাগীয় আদালত থেকে গাড়িকে মুক্ত করেন। পরে গাড়িটি হাতে পাওয়ার পর তাতে আগুন ধরিয়ে দেন। ছবিটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, গাড়িতে প্রথমে পেট্রোল ঢালছেন মালিক আনোয়ার রাজগুরু। এরপর দেশলাই দিয়ে তাতে আগুন ধরিয়ে দিচ্ছেন। এরপর সিগারেট ধরিয়ে নিজের চোখে তাকে পুড়ে যেতে দেখেন।

এটা প্রতীকী প্রতিবাদ। জানিয়েছেন আনোয়ার রাজগুরু। তাঁর মতে, প্রতিদিনই মানুষকে কঠোর পরীক্ষা দিতে হয়। কাউকে আঘাত করা জন্য এই কাজ তিনি করেননি বলেও জানিয়েছেন।

একদিন যা স্বপ্ন ছিল, তা মুহুর্তেই পুড়ে খাঁক হয়ে গেল। আনোয়ার রাজগুরু বলেছেন, এই ক'বছরে তিনি আদালতে হাজিরা দিতে গিয়ে স্বাস্থ্য ও অর্থনৈতিক, সব দিক থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। বাইকে আগুন লাগানোর পর বলছেন, এখন তিনি অনেকটাই হাল্কা অনুভব করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+