ঝাড়খণ্ডের এই বৃদ্ধকে মাটি খেয়ে বাঁচতে হয়,কেন জানেন
ঝাড়খণ্ডের কারু পাসওয়ানের বয়স ৯৯ বছর। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা তিনি। এযাবৎকাল তিনি খাবার বলতে মাটিকেই চেনেন।
ঝাড়খণ্ডের কারু পাসওয়ানের বয়স ৯৯ বছর। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা তিনি। এযাবৎকাল তিনি খাবার বলতে মাটিকেই চেনেন। মাটি খেয়েই তাঁর বেঁচে থাকা, মাটি খেয়েই তাঁর দিন গুজরান। আর তাই মাটির প্রতি জন্মে গিয়েছে এক অব্য়ক্ত ভালোবাসা।

কিন্তু , এত কিছু থাকতে মাটি কেন ? কেন কারু পাসওয়ানের ভালোলাগে মাটির স্বাদ? এসব প্রশ্নের উত্তরে উঠে এল এক করুন কাহিনি। ১১ বছর বয়স থেকে মাটি খাওয়া শুরু কারুর। চরম দারিদ্রের জেরে , বিপাকে পড়ে পেটের জ্বালা নিবারণে মাটি খেতেন তিনি। আর শেষমেশ সেই মাটির টানেই, এখন আর মাটি ছাড়া কিছু ভালো লাগে না খেতে কারু পাসওয়ানের।
100-year-old Karu Paswan from #Jharkhand's Sahebganj claims he can't survive without eating mud, says 'started eating it when I was 11 years old due to poverty but later it became a daily routine' pic.twitter.com/NPrrihaNiy
— ANI (@ANI) January 19, 2018
মাটি খাওয়া কার্যত এখন নেশাতে পরিণত করে ফেলেছেন কারু পাসওয়ান। কারুর সন্তানরা তাঁকে এই নেশা ছাড়ানোর প্রচুর চেষ্টা করেন। তবে লাভের লাভ কিছুই হয়নি বলে জানা গিয়েছে। এখন কারু, যেখান সেখান থেকে মাটি তুলে খেয়ে ফেলেন বলে দাবি , তাঁর পরিবারের।












Click it and Unblock the Notifications