ধার ফেরত দিতে ব্যর্থ , বাইকের সঙ্গে হাত বেঁধে ছোটানো হল ২ কিলোমিটার
ন্যক্কারজনক এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে যেখানে দেখা যাচ্ছে যে এক ব্যক্তির হাত বেঁধে দেওয়া হয়েছে বাইকের সঙ্গে। তারপর ওই বাইকগুলি চালানো হচ্ছে ব্যাস্ত রাস্তা দিয়ে। অর্থাৎ ওই ব্যক্তিকে ওই গাড়ির ছুটে চলার সঙ্গে ছুটতে হচ্ছিল তাও ব্যাস্ত রাস্তার মধ্যে দিয়ে। ঘটনাটি ঘটেছে ওড়িশার কটক।

ঘটনা কী?
জানা গিয়েছে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাঁর নাম জগন্নাথ বেহরা। ওই যুবকের বয়স ২২ বছর। তাঁর হাত বাইকের সঙ্গে বেঁধে দিয়ে ছুটতে বাধ্য করা হয়, কিন্তু এর কারণ কী ১৫০০ টাকা সে ধার নিয়ে সময়ে ফেরত দিতে পারেনি।কটক শহরের পুলিশ পিনাক মিশ্র বলেন যে, "অভিযুক্তদের অপহ্রণ, খুনের চেষ্টা, অন্যায়ভাবে বন্দি করে রাখার জন্য যে আইন রয়েছে তার আয়তায় অভিযুক্ত করা হয়েছে।"

কী বলেছে পুলিশ?
পুলিশ জানিয়েছে যে ওই ব্যক্তির হাত ১২ ফুট লম্বা একটি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। অন্য প্রান্ত গাড়ির সমগে বাঁধা ছিল। এরপর তাকে জোর করে ছুটতে বাধ্য করা হয় স্টুয়ারটপাটনা স্কোয়ার থেকে সুতাহাট স্কোয়ার পর্যন্ত। মানে প্রায় তাঁকে ছুটতে হয় দুই কিলোমিটার। এই পথ তাঁকে অতিক্রম করানো হয় ২০ মিনিটে।

স্থানীয় মানুষের প্রতিবাদ
কিছু স্থানীয় মানুষ এই ঘটনা দেখে ওই অভিযুক্তদের গাড়ি আটকে দেয়। উদ্ধার করে বছর বাইশের ওই যুবককে। তারপর তাঁরা জানতে পারেন যে বেহরা তাঁর দাদুর শ্রাদ্ধের কাজের জন্য হাজার দেড়েক টাকা ধার নিয়েছিল। সেই টাকা সে সময় মতো ফেরত দিয়তে পারেনি। সে বলেছিল ওই টাকা সে আগামি ৩০ দিনের মধ্যে ফেরত দিয়ে দেবে। কিনতি সে তা পারেনি। এর ফলে তাঁকে দেওয়া হয় অদ্ভুত শাস্তি। বেহরা পুলিশে অভিযোগ দায়ের করার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

বাইক বাজেয়াপ্ত
পুলিশ অভিযুক্তদের ওই বাইক বাজেয়াপ্ত করেছে। সঙ্গে তাঁদের দখলে নিয়েছে ওই দড়ি, যা ওই যুবকের হাতের সমগে বেঁধে দেওয়া হয়েছিল। পুলিশ প্রশ্ন করছে ট্রাফিক পুলিশ কন্সটেবলদেরও। তাঁদের সোজা প্রশ্ন। দুই কিলোমিটার রাস্তায় ট্রাফিক নেই এমন নয়। নিশ্চয় এমন ঘটনা ওই পথের কোনও না কোনও ট্রাফিক পুলিশের চোখে পড়তে বাধ্য। কেন তাঁরা কোনও ব্যবস্থা নেননি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। কেনই বা ওই অভিযুক্তদের আটকানো হয়নি তা নিয়েও অবাক পুলিশ। তা নিয়ে এখন খোঁজ নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
-
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার












Click it and Unblock the Notifications